শক্তি হারিয়েও পিছু ছাড়ছে না নিম্নচাপ! কলকাতায় দফায় দফায় বৃষ্টি, দক্ষিণের ৭ জেলায় ভারী বর্ষণের আশঙ্কা

Must Read

 কলকাতা: নিম্নচাপ দুর্বল হলেও বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ (Weather Update)। শনিবার ভোর থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতাও বেড়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বিকেলের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও কমার সম্ভাবনা রয়েছে (Rain Forecast)।

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা। শহর ও সংলগ্ন এলাকায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। দিনের প্রথম ভাগে বৃষ্টির দাপট বেশি থাকলেও বিকেলের পর থেকে তার তীব্রতা কমার পূর্বাভাস রয়েছে।অন্য দিকে, দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কয়েকটি এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।

পুজোর মুখে টানা বৃষ্টিতে উদ্বেগ বেড়েছে পুজো উদ্যোক্তাদের। মণ্ডপ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাধা সৃষ্টি হচ্ছে। তবে রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা কিছুটা স্বস্তি দিতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও দফায় দফায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের শক্তি কমায় ধীরে ধীরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার নিশ্চয়তা এখনও নেই।

Latest News

ইউপিআইতে ২ হাজারের বেশি টাকার রেল টিকিট কাটলেই বাড়তি ৫ টাকা? ১৫ অক্টোবর থেকে কী বদলাবে, জানুন

ওয়েব ডেস্ক: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে সাধারণ ব্যবসায়ীদের ক্ষেত্রে ২ হাজার টাকার...

More Articles Like This