আইএসএফের নির্দিষ্ট প্রতীক থাকতে পারে না, আদালতে জানাল কমিশন

Must Read

ওয়েব ডেস্ক : আইএসএফ (ISF) আন রেকগনাইজড পলিটিকাল পার্টি। তাদের কোনও নির্দিষ্ট সিম্বল থাকতে পারে না বলে আদালতে জানাল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের নিয়ম অনুযায়ী, কমন সিম্বল শুধুমাত্র দু’বার ব্যবহার করা যায়। ২০২৪ সালে আইএসএফ এই সিম্বল ব্যবহার করেছিল।

বিচারপতি কৃষ্ণা রাও জানান, প্রতীক সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই মামলায় খাম এবং ফুটবল যুক্ত রয়েছে। মনোনয়ন জমা দেওয়ার পর্ব শেষ। এখন কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।আইএসএফের হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “আমরা আমাদের খাম প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করতে চাই।” কাল ফের শুনানি।

আরও খবর :  জনস্বার্থ মামলা নিয়ে হাইকোর্টের ক্ষোভ, পর্যাপ্ত তথ্য না থাকলে ১০ লক্ষ টাকা জরিমানার হুঁশিয়ারি

২০২১ সালের ২১ ফেব্রুয়ারি আইএসএফের (ISF) আত্মপ্রকাশ। ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী দলটি প্রতিষ্ঠা করলেও নেতৃত্বের দায়িত্বে ছিলেন তাঁর ছোটভাই নওশাদ সিদ্দিকী।দল গঠনের সময় হাতে পর্যাপ্ত সময় না থাকায় নির্বাচন কমিশনের কাছ থেকে আলাদা প্রতীক সংগ্রহ করতে পারেনি আইএসএফ। সেই কারণে বিহারের ‘রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি’-র খাম প্রতীক ব্যবহার করেই নির্বাচনী ময়দানে নামে তারা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের স্থায়ী প্রতীকের জন্য কমিশনের কাছে আবেদন করেন নওশাদ। তবে ভোটে খাম প্রতীক নিয়েই লড়াই করে আইএসএফ। ভাঙড় কেন্দ্র থেকে জয় পান নওশাদ সিদ্দিকী।

Latest News

পড়ুয়াশূন্য মাদ্রাসায় কোপ, ২৫০ প্রতিষ্ঠানে বন্ধ হবে ভর্তি!

দেবাশীষ সেনগুপ্ত অনুমোদনহীন মাদ্রাসার (Madrasa) পর এবার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হলেও কার্যত পড়ুয়াশূন্য, অচল এবং পরিকাঠামোহীন মাদ্রাসাগুলির বিরুদ্ধেও বড় পদক্ষেপের পথে...

More Articles Like This