নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে প্রশ্ন, হাইকোর্টে মামলা

Must Read

ওয়েব ডেস্ক : নন্দীগ্রাম উপনির্বাচনে (Nandigram Bypoll) বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করা হল। বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী ঋজু ঘোষাল। তাঁর অভিযোগ, বিজেপি প্রার্থীর হলফনামায় জন্মের বছর এবং শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যে অসঙ্গতি রয়েছে।

ঋজু ঘোষালের দাবি, হলফনামায় হাসিরানি রথের বয়স ৬০ বছরের বেশি বলে উল্লেখ করা হয়েছে। সেই হিসেবে তাঁর জন্ম ১৯৬৬ সালের আশপাশে হওয়ার কথা। অথচ হলফনামায় মাধ্যমিক পাশের বছর হিসেবে ১৯৬৫ সাল উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ। জন্মের আগেই কীভাবে মাধ্যমিক পাশ করা সম্ভব, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

আরও খবর :  বারুইপুর আদালতে আইনজীবীর উপর হামলা, রিপোর্ট তলব হাইকোর্টের

আদালতে কংগ্রেস নেতার আবেদন, অসঙ্গত তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে হাসিরানি রথের প্রার্থিপদ বাতিল করা হোক। তাঁর আরও দাবি, নির্বাচন কমিশন হলফনামা যাচাই করলেও এই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করেনি। শিক্ষাগত যোগ্যতার তথ্য ভুয়ো প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

মামলাটির দ্রুত শুনানির আবেদন করেন ঋজু ঘোষাল। বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

Latest News

জনস্বার্থ মামলা নিয়ে হাইকোর্টের ক্ষোভ, পর্যাপ্ত তথ্য না থাকলে ১০ লক্ষ টাকা জরিমানার হুঁশিয়ারি

ওয়েব ডেস্ক : গুচ্ছ গুচ্ছ জনস্বার্থ মামলা (PIL) দায়ের হওয়ায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার...

More Articles Like This