বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বাংলায় চলবে বৃষ্টির দাপট?

Must Read

ওয়েব ডেস্ক : আশ্বিনের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ (Low Pressure)। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করা এই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়াতে পারে। আবহাওয়ার পরিস্থিতি অনুকূল হলে তা গভীর নিম্নচাপ ও অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হতে পারে। তা তৈরি হলে নাম হতে পারে ‘অর্ণব’। তবে পশ্চিমবঙ্গেই ঝড় আছড়ে পড়বে কি না, তা এখনও নিশ্চিত নয়।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি (Low Pressure) উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগোতে পারে। ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৩ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনার কথা বলা হলেও, সম্ভাব্য ল্যান্ডফল এখনও স্পষ্ট নয়। সমুদ্রের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকায় শক্তি বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।

আরও খবর : পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি! নিম্নচাপের জেরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভিজবে বাংলা

নিম্নচাপের প্রভাবে আজ থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বইতে পারে।

এদিকে, সপ্তাহের শেষদিকে পাহাড়ি এলাকাতেও দুর্যোগের আশঙ্কা রয়েছে। শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, সিকিম এবং সংলগ্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি নদী ও ঝোরার জলস্তর বেড়ে যাওয়ার পাশাপাশি হড়পা বান, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা থাকছে।

Latest News

তৃণমূলের প্রতীক ফ্রিজের সিদ্ধান্তে সুপ্রিম কোর্টে মমতার আর্জি, দ্রুত শুনানি চাইলেন কপিল সিব্বল

ওয়েব ডেস্ক : ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক ফ্রিজ করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

More Articles Like This