মুম্বইয়ে নিয়ন্ত্রণ হারাল বেপরোয়া BMW, মৃত ৩, সংকটাপন্ন ১  

Must Read

ওয়েব ডেস্ক: আবারও বেপরোয়া গতি কেড়ে নিল তরতাজা প্রাণ। মুম্বইয়ের কোস্টাল রোডে রবিবার ভোর ৫.২০ নাগাদ একটি বিএমডব্লু গাড়ি অত্যধিক গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে যায়। গাড়ির ভিতরে ছিল চারজন। তাদের তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

চারজনকেই নিকটবর্তী নায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ওই হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার জানিয়েছেন, আহতদের একজন ২০ বছর বয়সি এক যুবক, তাঁকে ট্রমা ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক। বাকি তিনজনকে হাসপাতালে আনা হতেই ইতিমধ্যেই মৃত বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: ভারতেই তৈরি হতে পারে রাশিয়ার সু-৫৭, প্রস্তুত হ্যাল

কোস্টাল রোড পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এদিন ভোরে মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাচ্ছিল একটি কালো বিএমডব্লু। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা বলে খবর। পুলিশের তথ্য বলছে, দুর্ঘটনার কবলে পড়া চারজন ওই গাড়িরই যাত্রী।

যদিও প্রথমে আসা তথ্য বলছে, গাড়িটি পাঁচজন পথচারীকে ধাক্কা দিয়েছিল।

Latest News

টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক! ধর্মঘটের ডাক কর্মী ইউনিয়নের, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের

ওয়েব ডেস্ক : ফের ব্যাহত হতে পারে দেশের ব্যাঙ্কিং পরিষেবা । সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০...

More Articles Like This