পুরীর মন্দিরের কাছে খাজার দোকানে অভিযান, নষ্ট করা হল ৪ কুইন্টাল খাজা

Must Read

ওয়েব ডেস্ক : পুরীর (Puri) জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকায় একাধিক খাজার দোকান ও তৈরির ইউনিটে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর ও পুলিশ। বৃহস্পতিবারের এই অভিযানে প্রায় ৪ কুইন্টাল খাজা (Khaja) নষ্ট করা হয়েছে। আধিকারিকদের দাবি, কয়েকটি জায়গায় নিম্নমানের উপকরণ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাজা তৈরি করা হচ্ছিল।

অভিযানে মন্দিরের প্রবেশপথের কাছে চারটি বড় দোকান ও খাজা তৈরির ইউনিটে তল্লাশি চালানো হয়। খাজা তৈরির জন্য ব্যবহৃত কাঠের পাটাতন নিয়েও আপত্তি ওঠে। অভিযোগ, ওই জায়গাগুলিতে কর্মীরা দাঁড়াতেন এবং একই পাটাতনের উপর খাবার ও তৈরির সামগ্রী রাখা হত। খাদ্য সুরক্ষা আধিকারিকরা বেশ কিছু নিম্নমানের উপকরণও বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন।

আরও খবর :  দিল্লিতে ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের পর খুনের অভিযোগ, গ্রেফতার ৪

পুরী (Puri) সিটি ডিএসপি রশ্মিরঞ্জন মহাপাত্র জানিয়েছেন, অভিযানে চার কুইন্টাল খাজা বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়েছে। চারটি দোকান ও তৈরির ইউনিটকে নোটিস দেওয়া হয়েছে এবং মোট ৪৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

জগন্নাথ মন্দিরের কাছে প্রতিদিন বহু ভক্ত খাজা কেনেন। সেই খাজার মান ও পরিচ্ছন্নতা নিয়ে যাতে কোনও সমস্যা না থাকে, তা নিশ্চিত করতেই এই অভিযান বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Latest News

জোড়াফুল নয়, উপনির্বাচনে নতুন নাম-প্রতীকে দুই তৃণমূল! কমিশনের বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত

ওয়েব ডেস্ক : আপাতত শেষ হল তৃণমূলের (TMC) নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েন। শুক্রবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে মমতা...

More Articles Like This