ব্রিকস নেতাদের মিলিত ঘোষণায় পহেলগাম কাণ্ডের তীব্র নিন্দা

Must Read

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে দ্বর্থ্যহীন ভাষায় একযোগে নিন্দা করা হল পহেলগাম জঙ্গি হানার (Pahalgam)। দিল্লিতে ব্রিকস সম্মেলনে (BRICS Summit) আগত সবদেশের নেতাদের সম্মিলিত ঘোষণায় নিন্দা করা হল পহেলগাম কাণ্ডের। ২০২৫ সালের এপ্রিল মাসে, জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল ২৬ জনের।

ব্রিকসের সম্মিলিত ঘোষণায় বলা হয়, ২২ এপ্রিল ২০২৫-এ জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যু হয়েছিল এবং আরও অনেকে আহত হয়েছিলেন, আমরা এই ঘটনায় তীব্রতম নিন্দা জানাচ্ছি।

আরও পড়ুন: ইরান-সৌদি-আমিরশাহির বিরোধের মাঝেও বড় সাফল্য ভারতের

ব্রিকসের নেতারা জানাচ্ছেন, উদ্দেশ্য, জায়গা এবং অপরাধী যা-ই হোক না কেন, সন্ত্রাসমূলক কার্যকলাপ অপরাধের এবং এর কোনওরকম যৌক্তিকতা নেই। যে কোনও চেহারার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা। জঙ্গিদের সীমান্তের এপার-ওপার গতিবিধি, নাশকতামূলক কাজকর্মে আর্থিক সহায়তা এবং জঙ্গিদের আশ্রয় দেওয়ারও বিরুদ্ধেও নিন্দা করেছেন ব্রিকসের নেতারা।

ঘোষণায় এও বলা হয়, সন্ত্রাসবাদের সঙ্গে ধর্ম, নাগরিকত্ব, সভ্যতা এবং জাতগোষ্ঠীর কোনওরকম সম্পর্ক থাকা উচিত নয়। সন্ত্রাসবাদের সঙ্গে যারা যুক্ত, এবং তাদের সমর্থকদের দেশীয় এবং আন্তর্জাতিক আইনের আওতায় দোষী সাব্যস্ত করা হবে বলেও ঘোষণায় জানানো হয়েছে। নেতারা একযোগে বলেছেন, “সন্ত্রাসবাদের ক্ষেত্রে জিরো-টলারেন্স নীতিতে জোর দিচ্ছি আমরা এবং সন্ত্রাসবাদ ঠেকাতে এ নিয়ে দু-মুখো অবস্থান নেওয়াকে বাতিল করছি।”

যৌথ ঘোষণায় বলা হয়েছে যে, এই সন্ত্রাস মোকাবিলার প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর; তবে এ ধরনের কার্যক্রমকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে যার মধ্যে রয়েছে রাষ্ট্রপুঞ্জ সনদ এবং প্রযোজ্য মানবাধিকার, শরণার্থী ও মানবিক আইন।

Latest News

২০২৬-২৭ রঞ্জি ট্রফিতে হায়দরাবাদের অধিনায়ক মহম্মদ সিরাজ

ওয়েব ডেস্ক: ২০২৬-২৭ রঞ্জি ট্রফি (Ranji Trophy 2026-27) মরসুমে হায়দরাবাদের (Hyderabad) অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন মহম্মদ সিরাজ (Mohammad Siraj)।...

More Articles Like This