সপ্তাহান্তেও বৃষ্টির ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গের ৩ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

Must Read

ওয়েব ডেস্ক : সপ্তাহের শেষেও বৃষ্টির (Rain) হাত থেকে পুরোপুরি রেহাই মিলছে না রাজ্যবাসীর। শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার (Kolkata) আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।

দক্ষিণবঙ্গের (South Bengal) অন্যান্য জেলাতেও শনিবার কম-বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে সপ্তাহান্তে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর :  মমতার সভা নিয়ে জট কাটল না! ডিভিশন বেঞ্চ থেকে ফের সিঙ্গল বেঞ্চে মামলা

তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের (North Bengal) অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে।

চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আপাতত রাজ্যজুড়ে পুরোপুরি শুষ্ক আবহাওয়া ফেরার সম্ভাবনা নেই। আর্দ্রতা ও মেঘলা আকাশের পাশাপাশি আগামী কয়েক দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Latest News

ইন-সার্ভিস শিক্ষকদের টেট নিয়ে রাজ্যের বড় নির্দেশিকা

ওয়েব ডেস্ক : ইন-সার্ভিস শিক্ষকদের শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা টেট (TET) নিয়ে বড় নির্দেশিকা জারি করল রাজ্যের স্কুল শিক্ষা...

More Articles Like This