বেআইনি বহুতল নির্মাণে বড় নির্দেশ হাইকোর্টের, দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতায় বেআইনি বহুতল নির্মাণ এবং তাকে ঘিরে দুর্নীতির অভিযোগে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল। প্রয়োজন মনে করলে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করতে পারবে সিবিআই (CBI)।

বেলেঘাটা, মানিকতলা, রাজাবাজার এবং ক্যানেল ইস্ট রোড এলাকায় ৫০টিরও বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রয়োজনীয় ন্যূনতম অনুমতি ছাড়াই একাধিক নির্মাণ করা হয়েছে। কয়েক হাজার কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগও রয়েছে এই ঘটনায়।

আরও খবর :  বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, শুভেন্দুর হুঁশিয়ারির পরেই গ্রেফতার কংগ্রেস নেতা

এর পাশাপাশি কালো টাকা সাদা করা এবং বৈদেশিক মুদ্রা রূপান্তরের মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। এই অভিযোগগুলির সত্যতা এবং বেআইনি নির্মাণের সঙ্গে আর্থিক লেনদেনের কোনও যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখবে সিবিআই

অভিযোগ, এর আগেও বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ কার্যকর করা হয়নি। ফলে কী কারণে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এবং এর পিছনে কোনও বৃহত্তর চক্র কাজ করছে কি না, সেটিও তদন্তের আওতায় আসতে পারে। এই ঘটনায় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথাও আদালতে জানানো হয়েছে। আগামী ১৪ অক্টোবর প্রাথমিক রিপোর্ট পেশ করবে সিবিআই।

Latest News

‘আমরা বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে কাঁদল দুই হিন্দু নাবালিকা, পাকিস্তানে ফের ধর্মান্তর ও অপহরণের অভিযোগ

ওয়েব ডেস্ক : পাকিস্তানের সিন্ধ প্রদেশে দুই হিন্দু নাবালিকা বোনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। টান্ডো আল্লাহইয়ার জেলার...

More Articles Like This