শুক্রবার সুমিতকে নিয়ে ভবানীভবন থেকে মেদিনীপুরের পথে সিআইডি

Must Read

ওয়েব ডেস্ক : শালবনি জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Roy) শুক্রবার মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে। এ দিন সকালে ভবানীভবন থেকে সিআইডির একটি প্রতিনিধি দল তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে মেদিনীপুরের (Midnapore) উদ্দেশে রওনা দিয়েছে। জানা গিয়েছে, আদালতে সুমিতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে তদন্তকারী সংস্থা।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করে দেয়। একই সঙ্গে তাঁর আগাম জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। এরপরই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সুমিতকে গ্রেফতার করে সিআইডি। তদন্তকারীদের দাবি, একাধিক বার তলব করে জিজ্ঞাসাবাদ করা হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন সুমিত। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেই মনে করছে সিআইডি। আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর তিনি আত্মগোপন করতে পারেন বলেও আশঙ্কা ছিল তদন্তকারীদের।

আরও খবর :    ভোটের কারণে উচ্চমাধ্যমিকের রুটিনে বদল, পিছল একাধিক পরীক্ষা

সুমিত রায়ের গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী সুমিতকে তীব্র আক্রমণ করে দাবি করেছেন, তিনি তোলাবাজির সঙ্গে যুক্ত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে টাকা সংগ্রহ করতেন।

বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও সুমিতের গ্রেফতারিকে স্বাভাবিক পদক্ষেপ বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, সুমিতের গ্রেফতারি হয়েছে ঠিকই, তবে তদন্তের পর আরও বড় নাম সামনে আসতে পারে। তাঁর কথায়, ‘কান এসেছে, এবার মাথাও আসবে’।

Latest News

‘নন-কমিটাল’ টি-শার্টে রোহিতের বার্তা? আগরকরের মন্তব্য ঘিরে শুরু জল্পনা

ওয়েব ডেস্ক : ক্রিকেট মাঠে ফেরার আগে আপাতত নতুন ভূমিকায় দেখা যাচ্ছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। আসন্ন একটি টেলিভিশন...

More Articles Like This