ভারতের খয়রাতির রাজনীতিই কি ট্রাম্পের নতুন স্ট্র্যাটেজি!

Must Read

ওয়েব ডেস্ক: ভারতের নির্বাচনী রাজনীতিতে ইদানীং ‘রেউড়ি’ অর্থাৎ দান-খয়রাতি বিরাট প্রভাব ফেলছে। যে রাজনৈতিক দল যত বেশি দানের প্রতিশ্রুতি দিচ্ছে, তার নির্বাচনে জেতার সম্ভাবনা তত বাড়ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতীয় রাজনীতির এই ‘স্ট্র্যাটেজি’ আপন করে নিলেন? আগামী নভেম্বর মাসে মিড-টার্ম নির্বাচন, যা নিয়ে বেশ চিন্তায় ট্রাম্প। তার আগে আমেরিকার (USA) প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য ৫০০০ ডলার লভ্যাংশের প্রতিশ্রুতি দিলেন তিনি।

৮০ বছর বয়সি প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ৫০০০ ডলার ‘লভ্যাংশ’ পেতে পারে। কিন্তু তাতে একটা বড় শর্ত আছে- তাঁর দল রিপাবলিকান পার্টিকে নভেম্বরের মিড-টার্ম নির্বাচনে (Midterm Elections) সংসদের দুই কক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সেনেটে নির্বাচিত করতে হবে।

আরও পড়ুন: অনুশীলনে চীনা ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত ২ বাংলাদেশি জওয়ান, আহত ১

বুধবার ডালাসে রিপাবলিকান মিড-টার্ম কনভেনশনে ১০০ মিনিটের বক্তৃতায় এই প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প। কীভাবে এই অর্থ সাধারণ মানুষকে দেওয়া হবে, কীভাবে এই বিপুল অর্থ জোগাড় করা হবে, তা নিয়েও কিছু কিছু কথা বলেছেন তিনি। তবে বিষয়টা একেবারেই সোজা নয়।

ট্রাম্প যে যোগ্যতার যে মাপদণ্ড দিচ্ছেন সেই অনুযায়ী ৫০০০ ডলার করে দিতে হলে অন্তত ১ ট্রিলিয়ন ডলারের প্রয়োজন। এই আকাশছোঁয়া পরিমাণ অর্থ বিলিয়ে দেওয়ার জন্য তাঁকে কংগ্রেসের অনুমোদন পেতে হবে। সাম্প্রতিক শুল্ক ছাড়, অর্থ ফেরত সত্ত্বেও এই অনুমোদন পাওয়া ট্রাম্পের পক্ষে দুরুহ বিষয়। কাজেই ভারতীয় রাজনীতির ফর্মুলা তাঁর উপকারে না আসারই কথা।

Latest News

ওল্ড ট্রাফোর্ডে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ, মাঠে নামবেন হ্যারি কেন

ওয়েব ডেস্ক: ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) মাঠে প্রায় তিন বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) ফুটবল। দেড়...

More Articles Like This