১৪ বছর পর দলীপ ট্রফি পূর্বাঞ্চলের, স্টাম্প হাতে নাচ ঈশান-বৈভবের

Must Read

ওয়েব ডেস্ক: ১৪ বছর পর দলীপ ট্রফি (Duleep Trophy) জিতল পূর্বাঞ্চল (East Zone)। ফাইনালে দক্ষিণাঞ্চলকে (South Zone) হারিয়ে দিল ঈশান কিষানের (Ishan Kishan) দল। চতুর্থ দিনের শেষেই বোঝা গিয়েছিল, দক্ষিণের পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব নয়। ম্যাচ জেতার পর চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে স্টাম্প হাতে নাচানাচি করলেন অধিনায়ক ঈশান এবং এই সময়ের ‘বিস্ময় বালক’ বৈভব সূর্যবংশী (Vaibhab Suryavanshi)।

প্রথম ইনিংসে ৭০৮ রানের বিশাল স্কোর খাড়া করে ইস্ট জোন। ২৭০ রানের স্মরণীয় ইনিংস খেলেন ঈশান। শতরান করেন কুমার কুশাগ্র। আরও দু-তিন জন ব্যাট হাতে অবদান রাখেন। প্রথম ইনিংসের ওই পাহাড়প্রমাণ রানের পরেই দেওয়াল লিখন পড়া যাচ্ছিল। সেটা আরও স্পষ্ট করে তোলেন মহম্মদ শামি, মুকেশ কুমার এবং মহম্মদ কুরেশি। শামি এবং কুরেশি দুটো করে উইকেট নেন এবং মুকেশ নেন তিন উইকেট।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি ক্রিকেটার অভিষেক পোড়েলের

পূর্বাঞ্চলের বোলারদের দাপটে রীতিমতো ব্যাটিং সহায়ক পিচেও ৩৩৬ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ। একমাত্র তাদের অধিনায়ক তিলক ভার্মা ৯৯ রানের ভালো ইনিংস খেলেন। তৃতীয় ইনিংসে খেলতে নেমে ইস্ট জোন সাত উইকেট হারিয়ে ৩৮৮ রান করে ডিক্লেয়ার দিয়ে দেয়। টেস্ট ক্রিকেটের নিয়মে এটা ড্র, কিন্তু ভারতের ঘরোয়া ক্রিকেটের নিয়মানুযায়ী প্রথম ইনিংসের রানের বিচারে চ্যাম্পিয়ন হয় পূর্বাঞ্চল।

পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন কুরেশি। সেঞ্চুরি না পেলেও ফের ব্যাট হাতে সফল ঈশান। এবার ৯৮ বলে ৮০ রানের উপভোগ্য ইনিংস খেলেন তিনি। চিদম্বরম স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে ভালোই ভিড় হয়েছিল, দর্শকরা একেবারেই হতাশ হননি। দুই ইনিংস মিলিয়ে ৩৫০ রান করে ফাইনালের সেরা হলেন ঈশান। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন দক্ষিণের অধিনায়ক তিলক ভার্মা।

Latest News

‘শারদোৎসব’ লিখলেই স্টল বাতিল! বামেদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2026) মরশুমে বামেদের বইয়ের স্টল ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক। বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশন থেকে...

More Articles Like This