তিলক ভার্মাকে পালটা স্লেজিং বৈভবের! কী হল দলীপের ফাইনালে?

Must Read

ওয়েব ডেস্ক: ক্রিকেটের বড় মঞ্চে বৈভব সূর্যবংশীর (Vaibhab Suryavanchi) আগমন বেশিদিন নয়। ইতিমধ্যেই ব্যাট হাতে গোটা বিশ্বকে চমকে দিয়ে ১৫ বছরের এই তরুণ তুর্কি। তবে স্লেজিং বা প্রতিপক্ষকে দু’ কথা শুনিয়ে দেওয়াতেও সে পিছিয়ে নয়। দলীপ ট্রফির ফাইনালের প্রথম দিন বৈভবকে কিছু বলেছিলেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক ভার্মা (Tilak Verma)। চতুর্থ দিনের শুরুতে তাঁকে পালটা দিল পূর্বাঞ্চলের বৈভব।

ফাইনালের প্রথম দিন প্রথম ১০ ওভারে বৈভব এবং তার ওপেনিং পার্টনার ঝোড়ো ব্যাটিং শুরু করে। এ সময় তার মনোসংযোগ নষ্ট করতে তিলক ভার্মা এগিয়ে এসে কিছু কথা বলেন। বৈভব বিষয়টা মনের মধ্যে পুষে রেখেছিল। বুধবার, ম্যাচের চতুর্থ দিন সকালে তিলককে পালটা কথা শোনায় টিনেজ সেনসেশন।

আরও পড়ুন: হালান্ড, এমবাপের গোল, চ্যাম্পিয়ন্স লিগে জিতল ম্যান সিটি, রিয়াল

প্রথমে ব্যাটিং করে ৭০৮ রানের পাহাড় খাড়া করেছে ইস্ট জোন (East Zone)। বৈভব ৩৮ বলে ৪৪, আর এক ওপেনার অভিমন্যু ঈশ্বরন ৮৬ বলে ৭২ করেন। কুমার কুশাগ্র করেন ১০১। তবে এত বড় স্কোরের প্রধান কৃতিত্ব পূর্বাঞ্চলের অধিনায়ক ঈশান কিষানের। ৩৩৪ বলে ২৭০ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।

ব্যাটিং সহায়ক উইকেট হলেও ব্যাট করতে নেমে বেকায়দায় পড়ে দক্ষিণ (South Zone)। মহম্মদ শামি এবং মুকেশ কুমার, বাংলার দুই পেসারের দাপটে ৩৩৬ রানে অল আউট হয়ে যায় তারা। অধিনায়ক তিলক ভার্মা ৯৯ রান করেন, কিন্তু বাকিরা বিশেষ কিছু করতে পারেননি। চতুর্থ দিনে যখন দক্ষিণের আট উইকেট পড়ে যায়, সেই সময়েই তিলককে পালটা স্লেজিং করে বৈভব। কী বলা হয়েছে তা স্পষ্ট না হলেও, খুব মধুর কোনও বাণী নয় অবশ্যই।

Latest News

কর্নাটকের এসআইআর-এ অদ্ভুত কারণে ডাক! নামের বানান নিয়ে শুনানিতে ভারতরত্নপ্রাপক সিএনআর রাও

ওয়েব ডেস্ক : ভোটার তালিকায় নামের বানান নিয়ে তৈরি হয়েছে অসঙ্গতি। আর সেই কারণেই কর্নাটকের (Karnataka) এসআইআর (SIR) প্রক্রিয়ায়...

More Articles Like This