ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

Must Read

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি বিমানকে। সোমবার চেন্নাই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে MH156 বিমানটি। ঘটনায় কোনও যাত্রী আহত হননি।

কুয়ালালামপুর থেকে জেদ্দার উদ্দেশে উড়েছিল বিমানটি। মাঝপথে বিমানের দ্বিতীয় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পরিস্থিতি বুঝে চেন্নাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট এবং জরুরি অবতরণের অনুমতি চান।

 আরও খবর :     মস্কোয় আটক যোগী-রাজ্যের ইঞ্জিনিয়ার, রুশ সেনায় যোগ দিতে চাপ!

বিমানের অবতরণের আগে চেন্নাই বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্রস্তুত রাখা হয় অ্যাম্বুল্যান্স, দমকলের ইঞ্জিন এবং সিআইএসএফ কর্মীদের। সকাল ৯টা ৫১ মিনিটে রানওয়ে ২৮-এ নিরাপদে নামে বিমানটি। পরে সেটিকে ৬ নম্বর স্ট্যান্ডে নিয়ে যাওয়া হয় এবং সকাল ১০টা ৩ মিনিটে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়।

বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয় ১৮৬ জন যাত্রীকেই। তাঁদের বোর্ডিং এলাকায় রাখা হয় এবং বিমানের সমস্ত লাগেজও সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। বিমানের প্রযুক্তিগত সমস্যা খতিয়ে দেখছে বিমান সংস্থা ও সংশ্লিষ্ট প্রযুক্তিবিদদের দল। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি ও চেন্নাইয়ের বিমান চলাচল কর্তৃপক্ষ।

Latest News

পুজোর আগেই ভোটের দামামা, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন

ওয়েব ডেস্ক : পুজোর আগেই রাজ্যে ফের ভোটের (Vote) হাওয়া। সোমবার নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের...

More Articles Like This