ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতীক ও তহবিল নিয়ে দুই শিবিরের টানাপোড়েন এখনও অব্যাহত। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও নির্বাচন কমিশনের (Election Commission) তরফে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় ফের কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্রুত এই বিষয়ে ফয়সালা করার আবেদন জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, আগস্টের মধ্যেই তৃণমূলের প্রতীক ও তহবিল নিয়ে বিতর্কের নিষ্পত্তি হওয়ার কথা ছিল। কিন্তু মাস শেষ হয়ে গেলেও সেই সিদ্ধান্ত সামনে আসেনি। ফলে আগস্টের শেষ দিন কমিশনকে (Election Commission) চিঠি পাঠিয়ে মমতা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানানো হয়েছে।
আরও খবর : সরকারি দফতরের কর্মী ঘাটতি মেটাতে বড় উদ্যোগ, এক বছরের মধ্যে জরুরি শূন্যপদে নিয়োগের পথে নবান্ন
মমতার চিঠির সঙ্গে কয়েকজন বিধায়কের পাঠানো চিঠিও কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ওই চিঠিগুলিতে অভিযোগ করা হয়েছে, কয়েকজন বিধায়ককে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে। তবে ওই বিধায়কেরা কারা, তা এখনও স্পষ্ট নয়। ফলে তাঁদের পরিচয় ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যে পালা বদলের পর তৃণমূলের প্রতীক ও দলের নিয়ন্ত্রণ নিয়ে মমতার নেতৃত্বাধীন শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে বিরোধ চলছে। দুই পক্ষই নিজেদের দাবির সমর্থনে নির্বাচন কমিশনের কাছে নথি ও তথ্যপ্রমাণ জমা দিয়েছে। কমিশনও দুই পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় নথি চেয়েছিল। তবে এ সমস্যা দ্রুত সমাধানের জন্য কমিশনেকে ফের চিঠি দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
