নিম্নচাপের দাপট! ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

Must Read

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তা আরও শক্তিশালী হয়েছে। এটি বর্তমানে উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাবে সপ্তাহের শুরুতেই বদলে গিয়েছে রাজ্যের আবহাওয়া। সোমবার দক্ষিণবঙ্গ সহ কলকাতা বিভিন্ন জায়গায় সকাল থেকেই বৃষ্টিপাত (Rain) হচ্ছে। কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। কলকাতাতেও সোমবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অন্যদিকে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে।

আরও খবর : সরকারি দফতরের কর্মী ঘাটতি মেটাতে বড় উদ্যোগ, এক বছরের মধ্যে জরুরি শূন্যপদে নিয়োগের পথে নবান্ন

উত্তরবঙ্গেও (North Bengal) আবহাওয়ার পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক নয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

এদিকে কলকাতায় (Kolkata) তাপমাত্রার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশের বেশি থাকায় বৃষ্টির মধ্যেও অস্বস্তি বজায় থাকতে পারে।

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This