চলন্ত বাসে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেটার নয়ডায় গ্রেফতার চালক ও কন্ডাক্টর

Must Read

ওয়েব ডেস্ক : গ্রেটার নয়ডায় চলন্ত বাসে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের একজন বাসচালক কুলদীপ, বয়স ৩৯ বছর। অন্যজন বাসের কন্ডাক্টর সন্দীপ, বয়স ২৬ বছর। অভিযোগ, গত দু’বছর ধরে দু’জনেই একটি বেসরকারি বাস সংস্থায় কাজ করছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ৪ অগস্ট। পড়াশোনা নিয়ে মায়ের বকুনির পর পরিবারের কাউকে না জানিয়ে নয়ডায় এক আত্মীয়ের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিল কিশোরী। মৈনপুরী থেকে বাসে চেপে নয়ডার দিকে যাওয়ার পর ভারী বৃষ্টির মধ্যে রাত প্রায় ৯টা নাগাদ প্যারিচকে নামে সে। পরে বুঝতে পারে, এখনও গন্তব্যে পৌঁছতে প্রায় ২৫ কিলোমিটার পথ বাকি।

আরও খবর : ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক নিয়োগে বড় স্বস্তি এসএসসির, সময় বাড়িয়ে ৩১ মে ২০২৭ করল সুপ্রিম কোর্ট

অভিযোগ, সেই সময় একটি ফাঁকা বাস তার কাছে আসে। বাসটিতে কোনও যাত্রী ছিল না। কন্ডাক্টর তাকে নয়ডার সেক্টর ৬৩ যাওয়ার কথা বলে বাসে উঠতে বলেন। কিন্তু পুলিশের তদন্তে জানা যায়, বাসটি আসলে গ্রেটার নয়ডার সূরজপুরে একটি ওয়ার্কশপ থেকে ফিরছিল। কিশোরীর অভিযোগ, বাস চলতে শুরু করার পরই কন্ডাক্টর তার সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। পরে চালক ও কন্ডাক্টর মিলে তাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। বাধা দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল বলেও পুলিশকে জানিয়েছে কিশোরী।

অভিযোগের পর তদন্তে নেমে পুলিশ বাসটির গতিপথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফরেন্সিক তদন্তে বাসের ভিতর থেকে কিশোরীর চুলের নমুনাও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ বাসটি বাজেয়াপ্ত করেছে। তদন্তের পর দিল্লির তিমারপুর এলাকার একটি পার্কিং লট থেকে দু’জনকে গ্রেফতার করা হয়।

Latest News

পকসো-সহ একাধিক ধারায় মামলা, CJP-এর বিক্ষোভের পর গ্রেফতার স্বতন্ত্র ভারদ্বাজ! বুলন্দশহর থেকে ধরল দিল্লি পুলিশ

নয়াদিল্লি: নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র...

More Articles Like This