বিপর্যস্ত নেপালে শুটিং করতে গিয়ে আটকে খরাজ, কোথায় রয়েছেন অভিনেতা?

Must Read

ওয়েব ডেস্ক : নেপালের ভয়াবহ হড়পা বানের (Nepal Flood) মধ্যে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee) ও তাঁর স্ত্রী। নতুন ছবির শুটিংয়ের জন্য নেপালে গিয়েছিলেন তাঁরা। প্রাকৃতিক দুর্যোগের জেরে শুটিং ব্যাহত হলেও আপাতত দু’জনেই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন তাঁদের ছেলে বিহু।

তিনি জানিয়েছেন, পোখরায় চলছিল ছবির শুটিং। প্রবল বৃষ্টির কারণে কাজ বারবার থমকে যাচ্ছিল। পরিস্থিতির মধ্যে খরাজ ও তাঁর স্ত্রীকে নিয়ে উদ্বেগ তৈরি হলেও পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা যে এলাকায় রয়েছেন, সেটি মূল বিপর্যয়স্থল থেকে অনেকটাই দূরে। শুটিং দলের অন্যান্য সদস্যরাও নিরাপদে রয়েছেন। নেপাল থেকে ফেরার পথও খুঁজছেন খরাজরা। বিহু জানিয়েছেন, খরাজ ও তাঁর স্ত্রী-সহ শুটিং দলের সদস্যরা উত্তরপ্রদেশের গোরক্ষপুর হয়ে দেশে ফেরার চেষ্টা করছেন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান পরিষেবায় সমস্যা তৈরি হওয়ায় ফেরার পরিকল্পনাতেও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

আরও খবর : মধুবালার বায়োপিকে সারা অর্জুন! সেপ্টেম্বরে শুরু হবে শুটিং

এদিকে নেপালের (Nepal) তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাসুয়া জেলায় আচমকা ভোটেকোশী নদীর জলস্তর বেড়ে যাওয়ার পর পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। বহু বাড়িঘর, যানবাহন ও পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজে নেপাল সেনা, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীকে নামানো হয়েছে।

বিপর্যয়ের কারণ নিয়েও তদন্ত চলছে। তিব্বত থেকে বিপুল জল নেমে আসার পাশাপাশি হিমবাহ বা জলাধার ভেঙে যাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে নেপালের বিভিন্ন এলাকায় আটকে থাকা মানুষ ও পর্যটকদের উদ্ধারে জোরদার করা হয়েছে অভিযান।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This