এসআইআর মামলায় বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Must Read

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব খারিজ হয়ে যায় না। শুধুমাত্র তালিকায় নাম না থাকার কারণে কোনও বাসিন্দাকে সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত করা যাবে না। মঙ্গলবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

পশ্চিমবঙ্গে এসআইআরের (SIR) প্রাথমিক পর্যায়ে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তাঁদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা রাজ্যে বসবাস করছেন এবং তাঁদের কাছে বৈধ নথিপত্রও রয়েছে। নাম বাদ যাওয়ার পর অনেকের মধ্যেই নাগরিকত্ব নিয়ে আশঙ্কা তৈরি হয়। সেই পরিস্থিতিতে বাদ যাওয়া ব্যক্তিদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্তির জন্য ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।

আরও খবর : পাটনায় BPSC পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তেজনা

শীর্ষ আদালতের বক্তব্য, এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ পড়া এবং তাঁর নাগরিকত্বের প্রশ্ন এক বিষয় নয়। ট্রাইব্যুনালে কোনও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে বিদেশি বা নাগরিকত্বহীন হিসেবে চিহ্নিত করা যায় না। ফলে শুধুমাত্র ভোটার তালিকায় নাম না থাকার কারণ দেখিয়ে সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করার প্রশ্নও ওঠে না।

এই মামলাতেই নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ট্রাইব্যুনালে কতগুলি আবেদন জমা পড়েছে, কতগুলি এখনও বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে, তা হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে। পাশাপাশি, বাদ যাওয়া ভোটারদের মধ্যে কতজনের নাম ফের তালিকায় যুক্ত হয়েছে, সেই হিসাবও চেয়েছে আদালত।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This