ফুটপাথে আর থাকতে হবে না, সীতাদেবীকে বাসস্থানের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক :  ফুটপাথে নাতির জন্য দুধ গরম করার ঘটনাকে ঘিরে বিতর্কের মধ্যেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। মঙ্গলবার শিশুকে কোলে নিয়ে সল্টলেকে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবারে’ হাজির হন পার্ক স্ট্রিটের ফুটপাথবাসী সীতাদেবী। তাঁর সঙ্গে ছিলেন বরানগরের বিধায়ক সজল ঘোষ। সেখানেই সীতাদেবীর সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী এবং ফুটপাথে আর থাকতে হবে না বলে আশ্বাস দেন।

সীতাদেবীকে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য পুরসভাকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, সীতাদেবী বাচ্চাকে নিয়ে তাঁর কাছে এসেছিলেন। তাঁকে জানানো হয়েছে, ফুটপাথে থাকার আর প্রয়োজন নেই, তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, সীতাদেবী রাজ্য সরকার ও তাঁর উপর আস্থা রাখার কথা জানিয়েছেন।

আরও খবর : দুই তৃণমূলকে একসঙ্গে মেলানোর উদ্যোগ হাইকোর্টের, প্রস্তাবে রাজি নয় কোনও পক্ষই

দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন সীতাদেবী। সেই সময় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কায় তাঁকে দুধ গরম করতে বাধা দেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পরে মন্ত্রী জানতে পারেন, প্রায় ৫০ বছর ধরে ফুটপাথেই বসবাস করছেন সীতাদেবী ও তাঁর পরিবার। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয় বিতর্ক। অগ্নিমিত্রা পাল বলেন, শিশুর মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। সঙ্গে বলেছেন,হ্যাঁ, আমার হয়তো বুঝিয়ে বলা উচিৎ ছিল বলে জানিয়েছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়। সোমবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিবারটির পাশে থাকার এবং শিশুটির পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছিলেন। পালটা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছিলেন, কর্মীর বাড়িতে কেন, নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখা হচ্ছে না কেন। সেই বিতর্কের মধ্যেই এবার সীতাদেবীর পরিবারের জন্য স্থায়ী থাকার ব্যবস্থা করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This