৩১ মার্চের মধ্যে রাজ্যে ১ লক্ষ নিয়োগ! পুরুলিয়া থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Must Read

ওয়েব ডেস্ক : সোমবার পুরুলিয়ায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে বড় নিয়োগের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, আগামী ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে রাজ্যে শিক্ষক, পুলিশ-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় ১ লক্ষ নিয়োগ করা হবে। তাঁর দাবি, পুরো নিয়োগ প্রক্রিয়াই মেধার ভিত্তিতে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে।

নিয়োগ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং পুলিশ নিয়োগ বোর্ডের মাধ্যমে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। আগামী পরীক্ষাগুলিতে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে লিখিত পরীক্ষায় আরও বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতাই হবে প্রধান লক্ষ্য।

আরও খবর : অন্নপূর্ণার টাকা না পেয়ে কাটোয়া পুরসভায় মহিলাদের বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে পুলিশ

পুরুলিয়ার সভা থেকে একাধিক বিষয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, অবৈধভাবে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিদের বাদ দেওয়া হয়েছে। এর ফলে প্রকৃত ওবিসি প্রার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সুযোগ পাবেন। পাশাপাশি তিনি জানান, রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হয়েছে। এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যাবে এবং আশা কর্মী-সহ সাধারণ মানুষ দেশের প্রায় ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন।

মানবাজারের সভা থেকে তোলাবাজি ও সিন্ডিকেট বন্ধ করার কথাও বলেন শুভেন্দু অধিকারী। বালির দাম নিয়ে অভিযোগ থাকলে তাঁকে জানানোর বার্তা দেন তিনি। পাশাপাশি এক বছর পর তাঁর সরকারের কাজের মূল্যায়ন করতে বলেন।

Latest News

মৃত্যুর আগে ছেলেকে একবার দেখতে চেয়েছিলেন মা, হল না দেখা! মৃত্যুর পর ৫ ঘণ্টার প্যারোলে চিন্ময় কৃষ্ণ দাস

কলকাতা: ছেলেকে শেষবার চোখের দেখা দেখার ইচ্ছা ছিল মায়ের। কিন্তু সেই ইচ্ছা পূরণ হল না। দীর্ঘদিন ধরে জেলে বন্দি বাংলাদেশের...

More Articles Like This