বারাণসী বিমানবন্দরে আচমকা গুলি, যাত্রীর বন্দুক থেকে গুলিতে আহত ৪

Must Read

ওয়েব ডেস্ক : ব্যস্ত বারাণসী বিমানবন্দরে রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকাই গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে স্ত্রীকে নিয়ে ওঠার কথা ছিল আজমগড়ের এক ব্যক্তির। নিয়মমাফিক তাঁর জিনিসপত্র চেকিংয়ের সময়ই আচমকা এক রাউন্ড গুলি চলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই যাত্রীর বন্দুক থেকেই গুলি চলেছে বলে খবর।

ঘটনায় বিমানবন্দরের দুই নিরাপত্তাকর্মী-সহ মোট চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে এক মহিলা নিরাপত্তাকর্মীর উরুতে এবং এক পুরুষ কর্মীর হাতে গুলি লাগে। এছাড়াও এক শিশু ও এক মহিলার জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনার পর দ্রুত সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আরও খবর : ভিমল এলাচির বিজ্ঞাপন ঘিরে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার, তিন তারকাকে নোটিস মহারাষ্ট্র এফডিএর

বারাণসী বিমানবন্দরের ডিরেক্টর পুনীত গুপ্ত জানিয়েছেন, ওই যাত্রী চেকিংয়ের সময় তাঁর কাছে বন্দুক থাকার কথা জানিয়েছিলেন। আগ্নেয়াস্ত্রের নথিপত্র পরীক্ষার সময়ই গুলি চলে। বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক দাবি, ঘটনাটি ভুলবশত ঘটেছে। তবে কীভাবে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অস্ত্র পরীক্ষা চলাকালীন এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

গুলি চলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দরের মতো উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় অস্ত্র পরীক্ষার সময় গুলি চলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়িত্বে কোনও গাফিলতি ছিল কি না, তা স্পষ্ট হবে।

Latest News

তৃণমূলের প্রতীক ফ্রিজের সিদ্ধান্তে সুপ্রিম কোর্টে মমতার আর্জি, দ্রুত শুনানি চাইলেন কপিল সিব্বল

ওয়েব ডেস্ক : ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক ফ্রিজ করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

More Articles Like This