অ্যাসিড আক্রান্তদের রেলযাত্রায় ছাড়, নতুন নীতি তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

Must Read

ওয়েব ডেস্ক : অ্যাসিড হামলায় আক্রান্তদের (Acid Attack Survivors) চিকিৎসার প্রয়োজনে রেলে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা এবার কাটতে পারে। চিকিৎসার জন্য একাধিক শহরে যেতে হলে বারবার আলাদা অনুমতি নেওয়ার যে নিয়ম রয়েছে, তা বদলে আরও কার্যকর ব্যবস্থা তৈরির জন্য কেন্দ্রকে নীতি প্রণয়নের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

শীর্ষ আদালতে (Supreme Court) মামলার শুনানিতে উঠে আসে, বর্তমানে অ্যাসিড হামলায় আক্রান্তদের চিকিৎসার জন্য নির্দিষ্ট গন্তব্যে রেলে বিনামূল্যে বা ছাড়ের সুবিধা দেওয়া হলেও সেই অনুমতি একটি নির্দিষ্ট যাত্রার মধ্যেই সীমাবদ্ধ। ফলে অস্ত্রোপচার বা পরবর্তী চিকিৎসার জন্য অন্য শহরে যেতে হলে নতুন করে অনুমতির প্রয়োজন হয়। বিষয়টি আক্রান্তদের জন্য বাড়তি হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে আদালতে জানানো হয়।

আরও খবর : বাসে ২৪ হাজার টাকার ব্যাগ ফেলে নেমেছিলেন বৃদ্ধা, দু’বছর ধরে মালিককে খুঁজলেন কন্ডাক্টর! শেষে ফিরল টাকা

শুনানিতে একটি অ্যাসিড আক্রান্ত মহিলার উদাহরণও তুলে ধরা হয়। চিকিৎসার জন্য তাঁকে হিমাচল প্রদেশ থেকে তামিলনাড়ু যেতে হয়েছিল। পরে স্কিন গ্রাফটের প্রয়োজনে মুম্বই এবং আদালতের শুনানিতে অংশ নিতে দিল্লিতেও যেতে হয়। কিন্তু প্রচলিত নিয়মে প্রতিটি গন্তব্যের জন্য পৃথক অনুমতির প্রয়োজন হওয়ায় তাঁকে একাধিকবার প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে।

বিষয়টি গুরুত্ব দিয়ে শোনার পর সুপ্রিম কোর্ট (Supreme Court) কেন্দ্রকে বর্তমান ব্যবস্থার পরিবর্তে আরও সহজ ও বাস্তবসম্মত নীতি তৈরির নির্দেশ দিয়েছে। চিকিৎসার প্রয়োজনের কথা মাথায় রেখে নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাধিক জায়গায় যাতায়াতের সুযোগ দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। কেন্দ্রকে নয়া নীতির খসড়া তৈরির জন্য সময় দিয়েছে আদালত। নতুন ব্যবস্থা কার্যকর হলে চিকিৎসার প্রয়োজনে অ্যাসিড আক্রান্তদের রেলযাত্রার ক্ষেত্রে অনুমতি সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This