শনিবারের পর রবিবারও ভবানী ভবনে সুমিত, টানা দু’দিন জমি মামলায় জেরার মুখে অভিষেকের পিএ

Must Read

কলকাতা: শনিবারের পর রবিবারও ভবানী ভবনে (Bhawani Bhawan) হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পিএ সুমিত রায় (Sumit Roy PA)। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) শালবনির জমি সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি (CID)। শনিবার প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর ফের তাঁকে রবিবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো এ দিন সকাল ১০টার কিছু আগে ভবানী ভবনে পৌঁছন সুমিত।

শনিবার সিআইডির দপ্তর থেকে বেরিয়ে সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান সুমিত। তার আগেই শুক্রবার রাতে তাঁকে হাজিরার নোটিস দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে শনিবার ভবানী ভবনে হাজির হয়েছিলেন তিনি। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে।

শালবনির জমি প্রতারণা মামলাকে ঘিরেই মূলত সুমিতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর মধ্যে জমি সংক্রান্ত মামলাতেই সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন তিনি।

আরও খবর : সপ্তম পে কমিশনে বড় বদলের ইঙ্গিত, ৩ শতাংশ থেকে এবার ইনক্রিমেন্ট হতে পারে ৫%!

সুমিতের নাম প্রকাশ্যে আসে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তারের পর। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলীয় টিকিট পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছিল। পাশাপাশি শালবনির একটি জমি সংক্রান্ত মামলাতেও তাঁর নাম রয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে গিয়েছিল পুলিশ। দীর্ঘক্ষণ তল্লাশি চললেও তাঁর সন্ধান মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং লুকআউট নোটিস জারি হয়।

এখন সুপ্রিম কোর্টের রক্ষাকবচের পর পরপর দু’দিন সিআইডির সামনে হাজিরা দিলেন সুমিত। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে কী তথ্য পাওয়া যায়, সে দিকেই নজর তদন্তকারীদের।

 

Latest News

বারুইপুর আদালতে আইনজীবীর উপর হামলা, রিপোর্ট তলব হাইকোর্টের

ওয়েব ডেস্ক : বারুইপুর আদালতে (Baruipur Court) আইনজীবী সায়ন ব্যানার্জির উপর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিষয়ে দক্ষিণ...

More Articles Like This