জমিনীতি বদলে বাংলায় শিল্প টানার তোড়জোড়, ১১ আগস্ট নবান্নে জরুরি বৈঠক

Must Read

ওয়েব ডেস্ক : শিল্পে বিনিয়োগ টানতে জমি দেওয়ার নীতিতে বড়সড় পরিবর্তনের পথে রাজ্য সরকার। চূড়ান্ত জমিনীতি তৈরির আগে শিল্পপতি ও সংশ্লিষ্ট পক্ষগুলির মতামত নিতে আগামী ১১ আগস্ট নবান্নে বৈঠক ডেকেছেন শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas Roy)।

কলকাতায় একটি শিল্পবিষয়ক আলোচনাসভায় মন্ত্রী (Tapas Roy) জানান, নতুন জমিনীতি চূড়ান্ত করার আগে সমস্ত অংশীদারের সঙ্গে আলোচনা করা হবে। বৈঠকে শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উপস্থিত থাকার কথা। মূলত, রাজ্যে শিল্প ও বিনিয়োগের পরিবেশ আরও সহজ করতে জমি, পরিকাঠামো এবং প্রশাসনিক প্রক্রিয়ায় একাধিক পরিবর্তনের কথা জানিয়েছে সরকার। বিনিয়োগকারীদের জন্য সিঙ্গল উইন্ডো ব্যবস্থা আরও কার্যকর করার পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদনের প্রক্রিয়া দ্রুত করার লক্ষ্যও রয়েছে।

আরও খবর : একই হাসপাতালে পরপর দুই রোগী নিখোঁজ! আর জি করে বেড থেকে উধাও, বাড়ছে প্রশ্ন

তাপস রায়ের দাবি, অতীতে শিল্পের জন্য জমি ও প্রয়োজনীয় নীতির ঘাটতি থাকায় বিনিয়োগে সমস্যা তৈরি হয়েছিল। নতুন নীতির মাধ্যমে সেই বাধা কাটিয়ে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেছেন,বাংলায় শিল্পের পরিবেশ ফেরাতে সরকার একাধিক ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করছে। তাঁর দাবি, আগের সময়ে শিল্পের জন্য প্রয়োজনীয় ল্যান্ডব্যাঙ্ক, জমিনীতি এবং বিনিয়োগে উৎসাহ দেওয়ার মতো কার্যকর ব্যবস্থা ছিল না। ফলে বহু সংস্থা রাজ্য থেকে সরে গিয়েছিল। সেই পরিস্থিতি বদলাতেই নতুন নীতি তৈরি করা হচ্ছে।

বিনিয়োগকারীদের উদ্দেশে তাপস রায় বলেন, পরিকাঠামো উন্নয়ন, দ্রুত অনুমোদন এবং সিঙ্গল উইন্ডো ব্যবস্থাকে আরও কার্যকর করার উপর জোর দেওয়া হচ্ছে। তাঁর কথায়, বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে একাধিক সংস্থা। ইউরোপের বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গেও আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী এবং তিনি বিনিয়োগকারীদের সাহায্যের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

আগামী ১৫ আগস্টের মধ্যে জমিনীতি ও শিল্পনীতির প্রাথমিক খসড়া তৈরির কথা ছিল। তবে তার আগেই ১১ আগস্টের বৈঠক নিয়ে অনেকে মনে করছেন চূড়ান্ত নীতিতে আরও কিছু পরিবর্তন আসতে পারে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This