শ্রীলঙ্কা সিরিজে বড় ধাক্কা ভারতের, চোটের কারণে ছিটকে গেলেন সাই সুদর্শন

Must Read

ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন সাই সুদর্শন। রিপোর্ট অনুযায়ী, পায়ের চোট পুরোপুরি সেরে না ওঠায় তাঁকে নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন সুদর্শন। তবে তাঁর খেলাটা নির্ভর করছিল ফিটনেস পরীক্ষার উপর। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে পুনর্বাসন চলছিল তাঁর। ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করলেও প্রথম টেস্টের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা সম্ভব হয়নি।

আরও খবর : রশিদের ঝড়ে বিশ্বকাপ নিশ্চিত আফগানিস্তানের, শেষ টিকিটের দৌড়ে বড় চাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

সুদর্শনের অনুপস্থিতিতে তিন নম্বরে দেবদত্ত পাডিক্কলের খেলার সম্ভাবনা বেড়েছে। শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুরন্ত শতরান করে ইতিমধ্যেই নজর কেড়েছেন পাডিক্কল। এদিকে সুদর্শনের পরিবর্তে দলে কাকে নেওয়া হবে, তা আগামী কয়েক দিনের মধ্যেই জানাতে পারে বিসিসিআই।

ভারতের হয়ে এখনও পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন সুদর্শন। তাঁর সংগ্রহ ৩৮৩ রান, রয়েছে তিনটি অর্ধশতরান। আগামী ১৫ আগস্ট গলে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৩ আগস্ট কলম্বোয়। সিরিজের আগে শুভমন গিলের আঙুলের চোট নিয়েও উদ্বেগ রয়েছে ভারতীয় শিবিরে। পাশাপাশি জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরকেও চোটের কারণে নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This