মেদিনীপুরের অবৈধ নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলা কংগ্রেস পুরপিতার

Must Read

ওয়েব ডেস্ক : মেদিনীপুর পুরসভার (Midnapore Municipality) বেআইনি বিল্ডিং প্ল্যান অনুমোদনের অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন মেদিনীপুর পুরসভার একমাত্র কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সইফুল ইসলাম (Mohammad Saiful Islam)। তাঁর অভিযোগ, সরকারি নির্দেশিকা উপেক্ষা করে অনলাইনের পরিবর্তে অফলাইনে বিপুল সংখ্যক বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে।

আবেদনকারীর দাবি, ২০২১ সালের আগস্ট মাসে জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছিল, বিল্ডিং প্ল্যানের অনুমোদন শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই দেওয়া হবে। কিন্তু সেই নিয়ম মানা হয়নি। অভিযোগ, অফলাইন পদ্ধতিতে নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, যা সরকারি নির্দেশিকার পরিপন্থী।

আরও খবর : বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, বারুইপুরে তৃণমূল সদস্যের ভাইপোর বিরুদ্ধে থানায় অভিযোগ

মহম্মদ সইফুল ইসলামের (Mohammad Saiful Islam) আরও অভিযোগ, এই পদ্ধতিতে হাজার হাজার বেআইনি বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হয়েছে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনলেও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

Latest News

‘ভারত গণতন্ত্রের জননী’, আন্দোলনের আবহেই রাজধানীতে দাঁড়িয়েই বার্তা মোদির

ওয়েব ডেস্ক : দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন দিল্লিতে চাপানউতোর তুঙ্গে, ঠিক তখনই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গণতন্ত্র ও অর্থনৈতিক...

More Articles Like This