ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বারাণসীতে রাহুলের বিরুদ্ধে এফআইআর

Must Read

ওয়েব ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে লোকসভার (Lok Sabha) বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে বারাণসীতে (Baranashi) এফআইআর (FIR) দায়ের হয়েছে। একই মামলায় অভিযুক্ত হয়েছেন ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ এবং পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবও। অভিযোগ দায়ের করেছেন বারাণসীর কয়েকজন সাধু-সন্ত এবং আইনজীবী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯, ৩০২ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ, সাম্প্রতিক এক রাজনৈতিক কর্মসূচির সময় ধর্মীয় প্রতীক ও আচারকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, যা সনাতন ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর : ঘরে বসেই ডিজিটাল জনগণনা, সেলফ এনুমারেশন কীভাবে করবেন? ধাপে ধাপে জেনে নিন

বিতর্কের সূত্রপাত শুক্রবার সংসদ চত্বরে ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে। সমাজবাদী পার্টির উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে রামমন্দির সংক্রান্ত অনুদান ইস্যুতে প্রতীকী প্রতিবাদ করা হয়। সেই সময় সাধুর বেশে উপস্থিত ছিলেন নির্দল সাংসদ পাপ্পু যাদব। প্রতিবাদের অংশ হিসেবে একটি প্রতীকী দানপাত্র এবং রামলালার ছবি ব্যবহার করা হয়।

অভিযোগকারীদের দাবি, কর্মসূচি চলাকালীন রামলালার ছবি মাটিতে পড়ে যায় এবং তা ধর্মীয় মর্যাদাহানির শামিল। পাশাপাশি গেরুয়া পোশাক ও ধর্মীয় প্রতীকের ব্যবহার নিয়েও আপত্তি তোলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু বারাণসী নয়, দেশের আরও কয়েকটি জায়গাতেও রাহুল গান্ধী, পাপ্পু যাদব, অবধেশ প্রসাদ, ডিম্পল যাদব এবং ধর্মেন্দ্র যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

তবে অভিযোগ দায়ের হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হয়েছে, এমন নয়। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। এখনও পর্যন্ত এই মামলায় অভিযুক্তদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।

Latest News

দায়িত্ব পালন না করলে থানার সব পুলিশকে পশ্চিমবঙ্গর শেষপ্রান্তে ট্রান্সফার করব: প্রধান বিচারপতি

ওয়েব ডেস্ক : রায়গঞ্জ থানার পুলিশ চিকিৎসকের নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আশ্চর্য! ওই...

More Articles Like This