‘বন্দে মাতরম’-কে অপমান করলেই জেল! রাজ্যসভায় পাশ হল বিল

Must Read

ওয়েব ডেস্ক :‘বন্দে মাতরম’ (Vande Mataram)-কে আইনি সুরক্ষা দেওয়ার পথে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। বুধবার ধ্বনি ভোটে রাজ্যসভায় পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬ ( National Honour (Amendment) Bill, 2026 ) বা ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’। নতুন আইনে ‘বন্দে মাতরম’-কে অপমান বা অসম্মান করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

সংশোধনী বিলের মাধ্যমে ‘বন্দে মাতরম’(Vande Mataram)-কে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমান আইনি সুরক্ষা দেওয়ার প্রস্তাব কার্যকর করা হচ্ছে। পাশাপাশি জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সঙ্গীতের মতো জাতীয় প্রতীকগুলির অসম্মান বা অবমাননার ক্ষেত্রেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

আরও খবর : প্রশ্নফাঁসে আরও কড়া আইন, লোকসভায় পাশ হল বিল!

বিলটি নিয়ে আলোচনা চলাকালীন বিরোধীরা নিট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পরে ওয়াকআউট করে। সেই পরিস্থিতির মধ্যেই বিলটি ধ্বনি ভোটে পাশ হয়। জবাবি বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, স্বাধীনতা সংগ্রামে অসংখ্য বিপ্লবীর শেষ উচ্চারণ ছিল ‘বন্দে মাতরম’(Vande Mataram), তাই এই গান দেশের গৌরব ও ঐক্যের প্রতীক।

গত ২৪ জুলাই রাজ্যসভায় বিলটি পেশ করা হয়েছিল। ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপনের আবহে কেন্দ্র এই সংশোধনী এনেছে। লোকসভার পর রাজ্যসভাতেও বিলটি পাশ হওয়ায় এখন তা আইনে পরিণত হওয়ার পথে আরও এক ধাপ এগোল।

Latest News

তৃণমূলের প্রতীক ফ্রিজের সিদ্ধান্তে সুপ্রিম কোর্টে মমতার আর্জি, দ্রুত শুনানি চাইলেন কপিল সিব্বল

ওয়েব ডেস্ক : ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক ফ্রিজ করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

More Articles Like This