তোলাবাজি থেকে খুনের চেষ্টার অভিযোগ, ফের পুলিশের জালে বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্কর

Must Read

কলকাতা: একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত বেলেঘাটার (Beleghata) বাসিন্দা রাজু নস্করকে ফের গ্রেফতার করল কলকাতা পুলিশ(Kolkata Police)। মঙ্গলবার রাতে লালবাজারের (Laal bazar) গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা তাঁকে গ্রেপ্তার করেন। পুলিশের দাবি, রাজুর বিরুদ্ধে অস্ত্র আইন, তোলাবাজি, মারধর, ভয় দেখানো এবং খুনের চেষ্টাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব কলকাতার একটি অস্ত্র আইনের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে বিধানসভা নির্বাচনের আগে এক ব্যক্তিকে মারধর ও খুনের চেষ্টার অভিযোগে রাজুকে গ্রেফতার করা হয়েছিল। পরে উত্তর ও পূর্ব কলকাতার একাধিক মামলায়ও তাঁর নাম জড়ায়। সবকটি মামলায় জামিন পাওয়ার পর তিনি এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন বলে পুলিশের দাবি।

তদন্তকারীদের অভিযোগ, জামিনে মুক্তি পাওয়ার পরও রাজু নস্কর বিভিন্ন ব্যক্তিকে ফোন করে হুমকি দিচ্ছিলেন। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। সম্প্রতি বেলেঘাটা এলাকায় তাঁর অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।

রাজু নস্কর স্থানীয় স্তরে তৃণমূলের নেতা হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি প্রোমোটিং ব্যবসার সঙ্গেও যুক্ত বলে জানা যায়। অতীতে তাঁর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগও উঠেছিল। এমনকি তাঁর নির্মীয়মাণ একটি বহুতলে প্রশাসনের তরফে বুলডোজার চালানো হয়েছিল। গত মাসে তাঁর চার ঘনিষ্ঠ সহযোগীকেও গ্রেফতার করেছিল পুলিশ।

তদন্তকারী সংস্থার মতে, রাজুর বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার তদন্ত এখনও চলছে। নতুন করে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলির পাশাপাশি অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This