টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড জাস্টিন গ্রিভসের

Must Read

ওয়েব ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) অলরাউন্ডার জাস্টিন গ্রিভস (Justin Greaves)। তৃতীয় দিনের খেলায় তিনি টানা পাঁচটি ওভারে পাঁচটি উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে অনন্য নজির গড়েছেন। রেকর্ড সংরক্ষণের যুগে এমন কীর্তি এই প্রথম।

৩২ বছর বয়সি গ্রিভস ১৭তম টেস্ট খেলতে নেমে ২৭ রানে পাঁচ উইকেট নেন, যা তাঁর কেরিয়ারের প্রথম পাঁচ উইকেটের সাফল্য। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩১১ রানের জবাবে পাকিস্তান ২৮২ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ২৯ রানের লিড পায় ক্যারিবিয়ানরা।

আরও খবর : শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টেস্ট দল ঘোষণা, ফিরলেন জাডেজা-বুমরা

এই পারফরম্যান্সের মাধ্যমে গ্রিভস (Justin Greaves) ভেঙে দেন ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রডের রেকর্ড। নিজের টানা পাঁচ ওভারে কোনও রান না দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন গ্রিভস। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টে ব্রড টানা চারটি মেডেন ওভারে চার উইকেট নিয়েছিলেন। এবার সেই নজির ছাপিয়ে গেলেন ক্যারিবিয়ান তারকা।

তৃতীয় দিনের শুরুতে পাকিস্তানের স্কোর ছিল ২৪৪/৩। অধিনায়ক শান মাসুদ শতরান করে দলের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন। কিন্তু ১০৯ রানে মাসুদকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গ্রিভস (Justin Greaves)। এরপর কোনও রান না দিয়েই একে একে আমির জামাল, আলি উসমান, মহম্মদ রিজওয়ান এবং বিরতির পর মহম্মদ আব্বাসকে আউট করে নিজের নাম ইতিহাসের পাতায় তুলে নেন। দিনের শেষে অবশ্য পাকিস্তানও লড়াই করেছে। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনে ১২৬/৭ রানে খেলা শেষ করে। তবুও তাদের মোট লিড ১৫৫ রান।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This