অমরনাথ যাত্রায় বড় অঘটন, নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির উপর বাস, আহত ৩৯ পুণ্যার্থী

Must Read

ওয়েব ডেস্ক : জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবল জেলায় অমরনাথ যাত্রা (Amarnath Yatra) থেকে ফেরার পথে বড় দুর্ঘটনার মুখে পড়লেন পুণ্যার্থীরা। মঙ্গলবার কঙ্গন এলাকার গনিওয়ানে বাঁক ঘোরার সময় একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে একটি বাড়ির উপর গিয়ে পড়ে। এই ঘটনায় অন্তত ৩৯ জন পুণ্যার্থী আহত হয়েছেন বলে খবর।

জানা গিয়েছে, বাসটি বাড়ির উপর পড়ায় সেটি নদীতে গড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। দুর্ঘটনায় বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ঘটনাস্থলে তখন কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।

আরও খবর : মধ্যরাতে কেন্দ্রের সঙ্গে বৈঠক ‘ককরোচ’ নেতৃত্বের, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস

আহত সকলেই বাবা বরফানির দর্শন সেরে ফিরছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তারক্ষীরা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে প্রশাসন।

ঘটনার পর জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি গান্দেরবলের ডেপুটি কমিশনার এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনাও করেছেন তিনি।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This