ইটভাটা লুট মামলায় অনুব্রতকে আগাম জামিন, তদন্তে সহযোগিতার শর্তে স্বস্তি হাইকোর্টে

Must Read

বীরভূম: বীরভূমের (Birbhum) ইটভাটা থেকে ৩০ লক্ষ টাকা লুটের মামলায় অবশেষে আগাম জামিন পেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সোমবার কলকাতা হাই কোর্ট তাঁকে শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে তাঁকে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সেই আবহেই বীরভূমের একটি ইটভাটা থেকে ৩০ লক্ষ টাকা লুটের ঘটনায় অনুব্রত মণ্ডলের নাম জড়ায়। সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কায় প্রথমে সিউড়ি জেলা আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। তবে সেই আবেদন গ্রহণ করেনি আদালত। এরপর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বীরভূমের এই প্রভাবশালী নেতা।

আরও পড়ুন:‘এনার্জি ড্রিঙ্ক’ তকমায় কড়া কেন্দ্র, ৯০ দিনের মধ্যে লেবেল বদলাতে হবে পেপসি, রেড বুল-সহ সংস্থাগুলিকে

সোমবার মামলার শুনানিতে হাই কোর্ট অনুব্রতকে আগাম জামিন দিলেও তদন্তে সহযোগিতার বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে। আদালতের শর্ত ভঙ্গ হলে আইনি জটিলতা তৈরি হতে পারে বলেও আইনজীবী মহলের একাংশের মত।

এক সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিন বীরভূমে দলের সাংগঠনিক দায়িত্ব কার্যত তাঁর হাতেই ছিল। তবে গরুপাচার মামলায় গ্রেপ্তারের পর তাঁর রাজনৈতিক অবস্থানে বড় পরিবর্তন আসে। জামিনে মুক্তি পেলেও আগের মতো সাংগঠনিক গুরুত্ব আর ফিরে পাননি। পরবর্তী সময়ে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তাঁর অবস্থান নিয়েও নানা জল্পনা তৈরি হয়।

নতুন এই মামলায় আগাম জামিন পাওয়ায় আপাতত গ্রেপ্তারের আশঙ্কা থেকে স্বস্তি মিললেও তদন্তের অগ্রগতির উপরই নির্ভর করবে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This