বাতিল দিল্লি সফর, আপাতত হচ্ছে না এনসিপিআই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

Must Read

কলকাতা: মঙ্গলবার দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে এনসিপিআই (NCPI) সাংসদদের বহু প্রতীক্ষিত বৈঠক আর হচ্ছে না। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর দিল্লি (Delhi) সফর বাতিল হওয়ায় আপাতত স্থগিত রাখা হয়েছে বৈঠক। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ কাজ থাকায় নির্ধারিত সূচি অনুযায়ী রাজধানীতে যেতে পারছেন না মুখ্যমন্ত্রী। সেই কারণেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়া একাধিক সাংসদকে ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। দলত্যাগের পর তাঁরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতির আবেদন জানান। পাশাপাশি এনডিএ শরিক হিসেবে লোকসভায় আসন বিন্যাসের দাবিও তোলেন। যদিও এখনও তাঁদের দলবদলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। তবে সাংসদদের আসন পরিবর্তন করা হয়েছে।

আয়ুষ্মানের বাইরে যাঁরা, তাঁদের জন্য আসছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ – KolkataTV

এদিকে দলত্যাগ বিরোধী আইনের আওতায় ওই সাংসদদের সদস্যপদ খারিজের দাবিও উঠেছে বিরোধী শিবিরের তরফে। এই জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকের কথা ছিল। সেখানে সাংসদদের মতামত ও ভবিষ্যৎ সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা ছিল বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল।

সোমবার এনসিপিআই সাংসদ শতাব্দী রায়ও বৈঠকের কথা নিশ্চিত করেছিলেন। তবে শেষ মুহূর্তে সূচি বদলে যাওয়ায় তা আর সম্ভব হল না। কবে নতুন করে বৈঠক হবে, সে বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি। ফলে দিল্লির এই বৈঠক ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক কৌতূহল আপাতত আরও কিছুদিনের জন্য বজায় থাকল।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This