28.5 C
Kolkata

ধর্মতলায় ছাত্র বিক্ষোভে বিশৃঙ্খলা, ৫ জন আটক!

Must Read

ওয়েব ডেস্ক : ধর্মতলায় (Dharmatala) ছাত্র বিক্ষোভ ঘিরে শুক্রবারের অশান্তির ঘটনায় বড় পদক্ষেপ করল কলকাতা পুলিশ (Police)। সূত্রের খবর, শনিবার বিকেলের মধ্যে পাঁচ জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিক্ষোভের নামে হিংসা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন। তার পরদিনই এই পুলিশি পদক্ষেপ সামনে এল।

শুক্রবার ধর্মতলার ডোরিনা ক্রসিং এলাকায় বিক্ষোভ চলাকালীন আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলে বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জও করে।

আরও খবর : জোড়া ধাক্কার পর লালবাজারে মমতা

এই অশান্তির মধ্যে খবর সংগ্রহ করতে গিয়ে নিগ্রহের শিকার হন একাধিক সাংবাদিক। ঘটনার পর থেকেই দোষীদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি উঠতে শুরু করে। মুখ্যমন্ত্রীও স্পষ্ট জানান, যারা আইন হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

শনিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে পাঁচ অভিযুক্তের নামও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, এরপর বিকেলের মধ্যেই পাঁচ জনকে আটক করে পুলিশ। তবে বিধানসভায় যাঁদের নাম করা হয়েছিল, আটক হওয়া ব্যক্তিরা তাঁরাই কি না, সে নিয়ে কিছু জানা যায়নি।

Latest News

সামাদের এক গোলেই বাজিমাত! কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান

ওয়েব ডেস্ক : নতুন মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে জয় পেল মোহনবাগান (Mohun Bagan)। শনিবার যুবভারতীতে (Salt Lake Stadium) ডুরান্ড...

More Articles Like This