31.7 C
Kolkata

শনিবারে দুর্যোগের লাল সতর্কতা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Must Read

কলকাতা: সপ্তাহান্তেও বৃষ্টির রেশ কাটছে না বাংলায়। শনিবার রাজ্যের বিস্তীর্ণ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি হওয়ায় প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে (Kolkata Weather)।

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ধর্মতলায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, জুতো-বোতল ছোড়ার অভিযোগ

কলকাতা ও সংলগ্ন এলাকাতেও সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুরের পর হালকা থেকে মাঝারি বৃষ্টির দফা শুরু হতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে যান চলাচলে সাময়িক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকলেও তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিলতে পারে। তবে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তিও বজায় থাকবে।

অন্যদিকে, শনিবার উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে কম থাকলেও রবিবার থেকে ফের পরিস্থিতির অবনতি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

টানা বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমা, নদীর জলস্তর বৃদ্ধি এবং যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং আবহাওয়া দফতরের সর্বশেষ নির্দেশিকা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Latest News

কানাডায় ভারতীয় তরুণীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার প্রেমিক

ওয়েব ডেস্ক: কানাডার (Canada) এডমন্টনে ২৩ বছরের এক ভারতীয় তরুণীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম দমনপ্রীত কৌর। পঞ্জাবের...

More Articles Like This