27.1 C
Kolkata

কলকাতায় ফের কোভিডের দাপট, আক্রান্ত ৮

Must Read

কলকাতা: কলকাতায় (Kolkata) ফের বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ (Covid-19)। ইতিমধ্যেই শহরে আট জনের শরীরে করোনা ভাইরাসের (Corona Virus) সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করতেই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফুসফুস বিশেষজ্ঞরা। তবে পরিস্থিতি নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার উপরই জোর দিচ্ছেন চিকিৎসকেরা।

বিশেষজ্ঞদের মতে, ভিড় এড়ানো এবং মাস্ক ব্যবহারের অভ্যাস ফের শুরু করা এখন সময়ের দাবি। বাস, মেট্রো, লোকাল ট্রেন, শপিং মল বা অন্য কোনও জনবহুল স্থানে গেলে এন-৯৫ অথবা উন্নত মানের সার্জিক্যাল মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

১০০ নয়, ৮৫ শতাংশ বকেয়া ডিএ দিতে চায় রাজ্য! সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্টে ছাড়ের আবেদন – KolkataTV

বাইরে থেকে বাড়ি ফিরে অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান ও জল দিয়ে হাত ধোয়া, প্রয়োজনে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা এবং নোংরা হাত দিয়ে চোখ, নাক বা মুখ স্পর্শ না করার মতো অভ্যাসও ফের গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি হাঁচি বা কাশির সময় টিস্যু কিংবা কনুই দিয়ে নাক-মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

চিকিৎসকদের মতে, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা বা শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিজেকে আলাদা রাখতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোভিড পরীক্ষা করানো উচিত। নিজের ইচ্ছায় ওষুধ না খেয়ে প্রয়োজনে স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার, পর্যাপ্ত জল এবং ভিটামিন সি-সমৃদ্ধ ফল ও শাকসবজি খাওয়ার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। প্রবীণ বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা যদি এখনও বুস্টার বা প্রিকশন ডোজ না নিয়ে থাকেন, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।

Latest News

More Articles Like This