সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নাড্ডা, দাবি খতিয়ে দেখার আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক: আন্দোলনের মধ্যেই ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda)। সোমবার তাঁর সরকারি বাসভবনে সংগঠনের মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রঙ্কা একটি স্মারকলিপি তুলে দেন। বৈঠক শেষে সিজেপির দাবি, আন্দোলনকারীদের উত্থাপিত বিষয়গুলি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন নাড্ডা।

সিজেপির দাবি, ১০ মিনিট ধরে এই বৈঠক চলে। পরে সৌরভ দাস সোশ্যাল মিডিয়ায় জানান, সংগঠনের সব দাবি লিখিতভাবে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। সেই দাবিগুলি পর্যালোচনা করে সংশ্লিষ্ট মহলে আলোচনা হবে বলেও তাঁদের জানানো হয়েছে।

আরও খবর : তিন শর্তের যে কোনও একটি মানলেই অনশন ভাঙবেন ওয়াংচুক, সংসদ অভিযানের আগে খোলা চিঠিতে বার্তা

আশুতোষ রঙ্কার দাবি, স্মারকলিপিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) অবিলম্বে মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ। এই বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় চেয়েছেন নাড্ডা বলে জানান তিনি।

এদিকে, সংসদ অভিযানের কর্মসূচিকে ঘিরে দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বৈঠকের পর বিক্ষোভকারীদের সংসদ চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা জানা যাচ্ছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নিট-সহ বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালিয়ে আসছে সিজেপি। ফলে কেন্দ্রের সঙ্গে এই বৈঠকের পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This