অতিভারী বৃষ্টিতে বন্ধ অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা

Must Read

ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) টানা অতিভারী বৃষ্টির (Rain) জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা (Amarnath and Vaishno Devi Yatra)। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। রবিবার পহেলগাঁও ও বালতাল দুই পথেই যাত্রীদের আটকে দেওয়া হয়েছে। আপাতত তাঁদের বালতাল, নুনওয়ান ও চন্দনওয়ারী বেস ক্যাম্পেই থাকতে বলা হয়েছে। একইসঙ্গে কাটরার বৈষ্ণোদেবী যাত্রাও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

কাশ্মীরের ডিভিশনাল কমিশনার অংশুল গর্গ জানান, আবহাওয়া দপ্তরের তরফে অতিভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই কারণেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এবং পুরো যাত্রাপথ নিরাপদ বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে এগোতে দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের যাত্রার অনুমতি দেওয়া হবে। উল্লেখ্য, চলতি মরশুমে এখনও পর্যন্ত ৩ লক্ষ ৭৬ হাজারেরও বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন।

আরও খবর : ২১ জুলাই দিল্লিতেও স্মরণসভা, রাজঘাটে প্রার্থনা সভার আয়োজন এনসিপিআইয়ের!

অন্যদিকে, টানা বৃষ্টিতে রাজৌরি, পুঞ্চ-সহ একাধিক জেলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজৌরিতে হড়পা বান দেখা দিয়েছে। দারহালি, খান্দালি, সুকতোহ ও জামোলা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। দারহালি নদীর বাঁধ ভেঙে জল বাসস্ট্যান্ডের পার্কিং এলাকায় ঢুকে একাধিক যানবাহন ভাসিয়ে নিয়ে যায়। বিভিন্ন এলাকায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। পুঞ্চ জেলায় বাড়ি ধসে তিনজনের মৃত্যু হয়েছে। রাজৌরিতে ভূমিধসে মৃত্যু হয়েছে আরও একজনের। দুই জেলায় মিলিয়ে অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন জানিয়েছে। তাঁদের খোঁজে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে সতর্কতা জারি করেছে প্রশাসন।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This