পিওকে-তে অশান্তি নিয়ে উদ্বেগ, মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি রাষ্ট্রপুঞ্জের

Must Read

ওয়েব ডেস্ক: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) চলতে থাকা অশান্তি ও বিক্ষোভকে ঘিরে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ (United Nations)। পিওকেতে সাম্প্রতিক আন্দোলনের সময় একাধিক মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। একইসঙ্গে বিক্ষোভ মোকাবিলায় মানবাধিকার রক্ষা ও আইন মেনে পদক্ষেপ করার ওপর জোর দেওয়ার কথা জানানো হয়েছে।

রাষ্ট্রপুঞ্জ (United Nations) জানিয়েছে, বিক্ষোভে প্রাণহানির প্রকৃত কারণ সামনে আনতে স্বচ্ছ তদন্ত জরুরি। পাশাপাশি দোষীদের চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে সাধারণ মানুষের অধিকার যাতে কোনওভাবেই ক্ষুণ্ণ না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছে রাষ্ট্রপুঞ্জ।

আরও খবর : হরমুজে দুই তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি ইরানের, ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল আমেরিকা

পিওকে (PoK)-র বিভিন্ন এলাকায় অর্থনৈতিক সংকট, নাগরিক অধিকার এবং প্রশাসনিক বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলছে। সাম্প্রতিক সংঘর্ষে একাধিক মানুষের মৃত্যু ও অনেকে আহত হওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের নজরও পড়েছে পিওকে-র পরিস্থিতির উপর।

উল্লেখ্য, পিওকে-তে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তানের দমনমূলক নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের জেরেই ওই অঞ্চলে অস্থিরতা বাড়ছে। এ নিয়ে এবার মুখ খুলল রাষ্ট্রপুঞ্জ।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This