লাল পোশাকে দক্ষিণেশ্বরে কাজল, হঠাৎ কেন কলকাতা সফরে অভিনেত্রী?

Must Read

কলকাতা: কলকাতায় (Kolkata) পা রাখার এক দিনের মধ্যেই দক্ষিণেশ্বর (Dakhineswar) কালীমন্দিরে হাজির বলিউড (Bollywood) অভিনেত্রী কাজল (Kajol)। শুক্রবার সকালে লাল রঙের কো-অর্ড পোশাক, চোখে সানগ্লাস এবং হাতে পুজোর ডালা নিয়ে মন্দিরে পৌঁছন তিনি। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় মন্দির চত্বরে। তবে নিরাপত্তারক্ষীদের সহায়তায় নির্বিঘ্নেই পুজো সেরে মন্দির থেকে বেরিয়ে যান অভিনেত্রী।

বৃহস্পতিবার রথযাত্রার দিন কলকাতায় পৌঁছেছিলেন তনুজাকন্যা। বিমানবন্দরে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়লেও সফরের উদ্দেশ্য নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। বরং হাসিমুখেই সমস্ত প্রশ্ন এড়িয়ে গাড়িতে উঠে চলে যান। সেই নীরবতাই এখন জল্পনা আরও বাড়িয়েছে।

লটারির টিকিট বদলে দেবে জীবন, রহস্য-হাস্যরসের মোড়কে আসছে ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’, মুক্তি ৭ অগস্ট – KolkataTV

দক্ষিণেশ্বরে তাঁর উপস্থিতির পর থেকেই অনুরাগীদের একাংশের ধারণা, খুব শিগগিরই হয়তো নতুন কোনও ছবি বা বিশেষ প্রকল্পের ঘোষণা করতে চলেছেন কাজল। যদিও অভিনেত্রীর তরফে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য সামনে আসেনি। ফলে সবটাই আপাতত জল্পনার পর্যায়েই রয়েছে।

তবে কলকাতায় এলেই দক্ষিণেশ্বরে যাওয়া কাজলের কাছে নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার মা কালীকে প্রণাম জানাতে এই মন্দিরে এসেছেন তিনি। কখনও পরিবারের সদস্যদের সঙ্গে, কখনও একাই পুজো দিয়েছেন। তাই এবারের সফরও নিছক ব্যক্তিগত ধর্মীয় আচার হতে পারে বলেই মনে করছেন অনেকেই।

তা সত্ত্বেও তাঁর হঠাৎ কলকাতা সফর এবং পরদিনই দক্ষিণেশ্বরে পুজো দেওয়া নিয়ে বিনোদন মহলে কৌতূহল তুঙ্গে। নতুন ছবির ঘোষণা, কোনও ব্র্যান্ডের শুটিং, নাকি সম্পূর্ণ ব্যক্তিগত সফর—সেটাই এখন জানার অপেক্ষায় অনুরাগীরা।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This