বইমেলাতেও দুর্নীতির অভিযোগ! তৃণমূল আমলের বরাদ্দ খতিয়ে দেখতে গ্রন্থাগারমন্ত্রীকে নির্দেশ শুভেন্দুর

Must Read

কলকাতা: তৃণমূল (TMC) আমলে সরকারি বইমেলাকে (Kolkata International Bookfair) কেন্দ্র করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল। সেই অভিযোগ সামনে আসতেই গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিযোগের ভিত্তিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে।

বুধবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে আয়োজিত ‘জনতার দরবার’-এ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন গ্রন্থাগারমন্ত্রী এবং দলের একাংশের নেতৃত্ব। সেখানেই সরকারি বইমেলা ও গ্রন্থাগার সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে ধরা হয়। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে বিভিন্ন জেলায় আয়োজিত সরকারি বইমেলায় সরকারি অর্থে নির্দিষ্ট কিছু প্রকাশনা ও ঘনিষ্ঠ ব্যক্তিদের বই বিপুল পরিমাণে কেনা হয়েছে। এর মাধ্যমে সরকারি অর্থের অপব্যবহার এবং আর্থিক অনিয়ম হয়েছে বলেও দাবি করা হয়।

আরও পড়ুন: রাস্তা ঝাঁট দিয়ে ইসকনের রথযাত্রার সূচনা শুভেন্দুর

সূত্রের খবর, অভিযোগ শোনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি গুরুত্ব আরদিয়ে দেখার নির্দেশ দেন। অভিযোগকারীদের সঙ্গেও তিনি বিস্তারিত আলোচনা করেন। এরপর গ্রন্থাগারমন্ত্রীকে সমস্ত নথি ও তথ্য খতিয়ে দেখে প্রয়োজনীয় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা বারবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বিভিন্ন সরকারি প্রকল্প ও আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই কমিটি কাজও শুরু করেছে।

এরই মধ্যে পূর্বতন সরকারের আমলের একের পর এক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসছে বলে দাবি করছে বর্তমান সরকার। বিশ্ব বাণিজ্য সম্মেলনের পর এবার সরকারি বইমেলাকেও ঘিরে দুর্নীতির অভিযোগ উঠল। তদন্তে কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This