28.8 C
Kolkata

ফাইনালের আগে বিশ্বমঞ্চে তারকাদের মহাসমাবেশ, জমকালো সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন টম ক্রুজ-রবি উইলিয়ামস

Must Read

ওয়েব ডেস্ক : বিশ্বকাপের (FIFA World Cup 2026) ট্রফি হাতে তোলার লড়াই শুরুর আগেই আয়োজিত হতে চলেছে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। ১৯ জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের আগে অনুষ্ঠিত হবে জমকালো এই সমাপ্তি অনুষ্ঠান। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে হলিউড, পপ মিউজিক ও ডিজিটাল দুনিয়ার একাধিক আন্তর্জাতিক তারকাকে।

ফিফার জানিয়েছে, অনুষ্ঠানে পারফর্ম করবেন টম ক্রুজ (Tom Cruise), লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। এছাড়াও ফাইনাল শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন এমি, গ্র্যামি, অস্কার ও টনি পুরস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন।

আরও খবর : টানা ব্যর্থতার পর সূর্যকুমারকে ফেরানোর ভাবনায় বিসিসিআই?

আয়োজকদের দাবি, ৪৮টি দলকে নিয়ে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের (FIFA World Cup 2026) আবেগ, সংস্কৃতি এবং তিনটি আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ঐক্যের বার্তাই তুলে ধরা হবে এই সমাপ্তি অনুষ্ঠানে। বালিচ ওয়ান্ডার স্টুডিওর সৃজনশীল তত্ত্বাবধানে তৈরি এই অনুষ্ঠানকে ঘিরে আরও কয়েকজন বিশেষ অতিথির নামও শীঘ্রই ঘোষণা করা হবে।

ফিফার পক্ষ থেকে দর্শকদের সময়ের আগেই স্টেডিয়ামে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে। ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে গেট খুলে দেওয়া হবে। সমাপ্তি অনুষ্ঠানের পাশাপাশি দর্শকদের জন্য থাকবে বিশেষ বিনোদন, ইন্টারঅ্যাকটিভ অ্যাক্টিভেশন এবং একাধিক আকর্ষণীয় আয়োজন।

Latest News

২০১৬ সালের ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় ফের নিয়োগের সময় সীমা বাড়ানোর আর্জি জানানো হতে পারে

কলকাতা: ২০১৬ সালের ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় ফের নিয়োগের সময় সীমা বাড়ানোর আর্জি জানানো হতে পারে বলে কলকাতা...

More Articles Like This