33.5 C
Kolkata

টানা ব্যর্থতার পর সূর্যকুমারকে ফেরানোর ভাবনায় বিসিসিআই?

Must Read

ওয়েব ডেস্ক : টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলের নেতৃত্বে পরিবর্তন এনেছিল বিসিসিআই (BCCI)। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) পরিবর্তে অধিনায়ক করা হয় শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। কিন্তু নতুন নেতৃত্বে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে আশানুরূপ ফল না আসায় ফের সূর্যকুমারের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে! সূত্রের খবর, এহেন দুর্দশা সামাল দিতে আবার সূর্যর দ্বারস্থ হতে পারে বোর্ড!

বোর্ড সূত্রের খবর, জাতীয় দলের বর্তমান পরিকল্পনায় সূর্যকুমারের (Suryakumar Yadav) নাম না থাকলেও তাঁর জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়নি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতে পারলে ফের জাতীয় দলে সুযোগ পেতে পারেন তিনি। নির্বাচকদের মতে, দলে ফেরার একমাত্র পথ মাঠের পারফরম্যান্স।

আরও খবর : শচীনের ‘পেপ টক’-এর পর লর্ডসে ইতিহাস ভারতীয় মহিলা দলের

শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পাশাপাশি ইংল্যান্ড সফরেও ব্যর্থ হয়েছে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৪-০ ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। পুরো সফরে সাতটি ম্যাচের একটিতেও জয় পায়নি দল। এই পারফরম্যান্সের পর দল নির্বাচন ও নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই অভিজ্ঞ ব্যাটারের প্রত্যাবর্তনে ভারতের ব্যাটিং আরও শক্তিশালী হবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে নজর থাকবে সূর্যকুমার যাদবের পারফরম্যান্সের দিকেও।

Latest News

ভুয়ো লটারির কারবারে কড়া হাইকোর্ট, চাওয়া হয়েছে বিস্তারিত রিপোর্ট

ওয়েব ডেস্ক : হুগলি (Hooghly) জেলায় বেআইনি লটারির (Lottery) কারবার নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।...

More Articles Like This