ইংল্যান্ডের কাছে সিরিজ হার, ভারতীয় দলের পারফরম্যান্স পর্যালোচনায় বিসিসিআই

Must Read

ওয়েব ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ব্রিস্টলে চতুর্থ টি-২০ ম্যাচে ৯ উইকেটে হারের পর পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে ভারত। এরপরই খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফের পারফরম্যান্সও পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিসিসিআই সূত্রের খবর, প্রধান কোচ গৌতম গম্ভীরের চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকলেও সাম্প্রতিক ফলাফলের জেরে তাঁর ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। যদিও বোর্ডের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

আরও খবর : রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ খারিজ ফিফার, মিশরকে কড়া বার্তা কোলিনার

নবনিযুক্ত অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে এই সিরিজে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে ভারত। প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় টি-২০তে ৪ উইকেটে এবং তৃতীয় ম্যাচে ১২৫ রানে হারে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায় ভারত। এরপর চতুর্থ ম্যাচেও ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করে ভারত।

এটি টি-২০ বিশ্বকাপজয়ী ভারতের টানা দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ হার। ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের কাছেও ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল ভারত। উল্লেখযোগ্যভাবে, সূর্যকুমার যাদবের পরিবর্তে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করার পর এই দুই সিরিজেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে দলকে। শোনা যাচ্ছে, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিযের হারের ময়নাতদন্ত করবে বিসিসিআই।

দেখুন অন্য খবর :

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This