তারাতলা কাণ্ডে হতাহতের পরিবারকে আর্থিক সাহায্য করলেন মুখ্যমন্ত্রী

Must Read

ওয়েব ডেস্ক : তারাতলার ঘটনায় (Taratala Case) নিহত ও আহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা (Financial assistance) তুলে দিল রাজ্য সরকার। মঙ্গলবার এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের হাতে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারের একজন সদস্যকে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করার চেষ্টা করা হবে। বিষয়টি দেখার জন্য কলকাতা (Kolkata) পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সম্ভাব্য কর্মসংস্থানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি।

আরও খবর : বারুইপুর কাণ্ডে মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, দুর্ঘটনায় আহতরা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করা হবে। একইসঙ্গে নিহতদের পরিবারের জন্য মাসিক আর্থিক সহায়তা এবং শিশুদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার বিষয়েও সরকার ভাবনাচিন্তা করছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ জুন তারাতলায় একটি নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। দুর্ঘটনার পর পুলিশ, দমকল, এনডিআরএফ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ধ্বংসস্তূপ থেকে শ্রমিকদের উদ্ধার করা হয়।

দেখুন অন্য খবর :

Latest News

বাবর আজম, শান মাসুদের লড়াই, কিছুটা সম্মান পুনরুদ্ধার করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: লড়াইয়ে ফিরল পাকিস্তান (Pakistan)। তিন টেস্টের সিরিজে এই প্রথমবার অন্তত টেস্ট ক্রিকেটের মানে ব্যাটিং করল বাবর আজমের...

More Articles Like This