বঙ্গোপসাগরে গভীর হচ্ছে নিম্নচাপ, বৃষ্টি-ঝড়ে ভিজবে দক্ষিণবঙ্গ

Must Read

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আরও শক্তি সঞ্চয় করে পরিণত হয়েছে নিম্নচাপে (Low-pressure area)। রবিবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটির অবস্থান দিঘা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং ওড়িশার বালেশ্বরের দক্ষিণ-পূর্বে। যা আগামী ২৪ ঘণ্টায় এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস দেওয়া হয়েছে।

নিম্নচাপের প্রভাবে রবিবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে দিঘার (Digha) সমুদ্র। গার্ডওয়াল টপকে ঢেউ আছড়ে পড়তে দেখা গিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র সৈকতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি আগামী তিন দিন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

আরও খবর : বারুইপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে মৃত্যু এক অভিযুক্তের

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। সোমবার পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়েই দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) দুর্যোগের আশঙ্কা রয়েছে। আগামী কয়েক দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

বাবর আজম, শান মাসুদের লড়াই, কিছুটা সম্মান পুনরুদ্ধার করল পাকিস্তান

ওয়েব ডেস্ক: লড়াইয়ে ফিরল পাকিস্তান (Pakistan)। তিন টেস্টের সিরিজে এই প্রথমবার অন্তত টেস্ট ক্রিকেটের মানে ব্যাটিং করল বাবর আজমের...

More Articles Like This