30.8 C
Kolkata

বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনে উত্তেজনা, গণপিটুনিতে মৃত্যু এক অভিযুক্তের, নির্যাতিতার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

Must Read

কলকাতা: বারুইপুরে (Baruipur) নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রবিবার দিনভর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সকালে একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ঘটনার প্রতিবাদে কুলপি (Kulpi) রোডে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভ চলাকালীন এক অভিযুক্তকে ধরে গণপিটুনি দেওয়ার অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম ইন্দ্রজিৎ তাঁতি (২৬)। স্থানীয়দের দাবি, নাবালিকার উপর নির্যাতনের ঘটনায় আরও কয়েক জন জড়িত। তাঁদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন: চা শ্রমিকদের জন্য ৩১৩ কোটি টাকার প্রকল্প, উত্তরবঙ্গে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক উৎসাহ যোজনা’র ঘোষণা মুখ্যমন্ত্রীর

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূর্যপুর পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগও ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে ট্রেন অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে, ঘটনার পর নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আগামী মঙ্গলবার ভবানীভবনে দেখা করার জন্য আমন্ত্রণ জানান। পরিবারের সব দাবি গুরুত্ব দিয়ে শোনা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। নাবালিকার মৃত্যুর কারণ, অপরাধে কারা জড়িত এবং গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যুর ঘটনাও পৃথকভাবে খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

Latest News

উইম্বলডনের রয়্যাল বক্সে শচীনের পাশে শুভমন, ভাইরাল ছবি ঘিরে জোর চর্চা

ওয়েব ডেস্ক : উইম্বলডন ২০২৬-এর (Wimbledon 2026) রয়্যাল বক্সে (Royal Box) ভারতীয় ক্রিকেটের দুই প্রজন্মকে একসঙ্গে দেখা গেল। ভারতের...

More Articles Like This