32.7 C
Kolkata

আর্জেন্টিনার সঙ্গে তৃণমূলের তুলনা দিলীপের! পার্টি অফিস ‘দখল’ নিয়েও কটাক্ষ বিজেপি নেতার

Must Read

তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক সাংগঠনিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করলেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ টেনে তৃণমূলের (TMC) বর্তমান অবস্থার সঙ্গে আর্জেন্টিনা দলের তুলনা করেন।

দিলীপ ঘোষ বলেন, “আর্জেন্টিনা বিশ্বখ্যাত দল। কিন্তু তাদের অবস্থাও এখন তৃণমূলের মতো হয়ে যাচ্ছে। এক সময় যে দলের দাপট ছিল, এখন তাদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে।” তাঁর দাবি, যেমন তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে আর্জেন্টিনাকে কঠিন লড়াই করতে হয়েছে, তেমনই তৃণমূলও এখন নিজেদের অভ্যন্তরীণ টানাপোড়েনের মুখে পড়েছে।

উত্তরপ্রদেশে হাড়হিম করা ঘটনা ! তদন্তে পুলিশ – KolkataTV

শুক্রবার ইএম বাইপাসের মেট্রোপলিটন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় ঘিরে যে অচলাবস্থা তৈরি হয়, তা নিয়েও মন্তব্য করেন বিজেপি নেতা। ওই ঘটনায় দলের একটি গোষ্ঠী কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। পরে কুণাল ঘোষ-সহ কালীঘাটপন্থী নেতারা সেখানে পৌঁছলেও তালাবদ্ধ অবস্থায় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, “নিজেদের পার্টি অফিসে নিজেরাই তালা মারছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রয়োজনে আইনি পদক্ষেপ হওয়া উচিত।” তিনি আরও দাবি করেন, অতীতে রাজনৈতিক সংঘর্ষের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তারই প্রতিফলন এখন দলের অভ্যন্তরে দেখা যাচ্ছে।

তবে দিলীপ ঘোষের এই মন্তব্যের বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সাংগঠনিক টানাপোড়েনকে কেন্দ্র করেই রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে তরজা আরও তীব্র হচ্ছে।

Latest News

দু’মাস পর সুরবদল! শুভেন্দুকে শুভেচ্ছা মমতার

কলকাতা: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমে পরাজয় মানতে অস্বীকার করেছিলেন। অভিযোগ তুলেছিলেন কারচুপিরও। সেই অবস্থান থেকে দু'মাসের মাথায়...

More Articles Like This