31.5 C
Kolkata

বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! বোনের মন্তব্যের পর কী জানালেন CR7?

Must Read

ওয়েব ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে তাঁর বোন কাতিয়ার মন্তব্যের পর থেকেই আলোচনা আরও জোরদার হয়েছে। তবে সব জল্পনার মাঝেই মুখ খুললেন পর্তুগিজ মহাতারকা। স্পষ্ট জানিয়ে দিলেন, এখনই অবসর নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি তিনি। বিশ্বকাপ (FIFA World Cup 2026) শেষ হওয়ার পরই ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রাউন্ড অব ৩২-এ ২-১ গোলে জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৪১ বছর বয়সি রোনাল্ডো (Cristiano Ronaldo) বলেন,”এখন অবসর নিয়ে ভাবার সময় নয়। টুর্নামেন্ট শেষ হওয়ার পর পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। জিতি বা হারি, তারপরই এ বিষয়ে কথা বলব।” তিনি আরও বলেন, “আগের মতো আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিই না। এখন সবকিছু শান্তভাবে ভেবেচিন্তেই করি। এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দেওয়া এবং বর্তমানকে উপভোগ করা।”

আরও খবর : ন’বছর পর শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাচ্ছে ভারত, প্রকাশ্যে পূর্ণাঙ্গ সূচি

রোনাল্ডোর অবসর নিয়ে জল্পনা শুরু হয় তাঁর বোন কাতিয়া আভেইরো-র একটি মন্তব্যকে ঘিরে। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ২০২৬ বিশ্বকাপই রোনাল্ডোর ‘শেষ নাচ’। এরপর থেকেই ফুটবল মহলে প্রশ্ন উঠতে শুরু করে, এটাই কি তবে কিংবদন্তির শেষ বিশ্বকাপ?

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচে পর্তুগালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। চলতি বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় গোল এবং বিশ্বকাপের নক-আউট পর্বে এটি তাঁর প্রথম গোলও বটে। যদিও ম্যাচের ৮১ মিনিটে তাঁকে তুলে নেন কোচ রবার্তো মার্টিনেজ। এরপর বদলি ফুটবলার গনসালো রামোস জয়সূচক গোল করে পর্তুগালকে শেষ ষোলোয় পৌঁছে দেন।

দেখুন অন্য খবর :

Latest News

বিপাকে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়, হাইকোর্টে মিলল না অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ

ওয়েব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) আইনি লড়াইয়ে আপাতত বড় ধাক্কা। কলকাতা হাইকোর্ট...

More Articles Like This